ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডা বাজার ও মহিলা রোডে ডাকাতিকালে দুই ডাকাতকে আটক করে গনধোলাই দিয়ে কোতয়ালি থানা পুলিশের নিকট সোপর্দ করেছেন এলাকাবাসী।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে
এঘটনা ঘটে।
আহত ডাকাতরা হলেন, রাজবাড়ী জেলার মোঃ জুবায়ের মল্লিক (৩০) ও
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী গ্রামের চান শেখের ছেলে
রিপন (৩০)।


জানা যায়, উক্ত দুই ডাকাতের সাথে আরো ৪জন মিলে বাখুন্ডা বাজার ও মহিলা সদর রোডের পাশবর্তী এলাকায় গরু চুরির উদ্দেশে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় অবস্থান নেয় ।
রাতভর চেষ্টায় ব্যর্থ হয়ে আজ ভোর সাড়ে ৪ টার দিকে এলাকাবাসী জানাজানি হলে ৪ ডাকাত পালিয়ে গেলেও বাকি ২ ডাকাত হাতেনাতে ধরা পড়ে। এসময় এলাকাবাসী গনধোলাই দিয়ে কোতয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
বর্তমানে উভয় ব্যাক্তিদ্বয় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং উক্ত ঘটনার প্রেক্ষিতে কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।


Leave a Reply