1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে মেহেদী হত্যায় জরিত ছাত্রলীগের বহিস্কৃত নেতাসহ ৫ জন আটক

  • বুধবার, ৭ জুন, ২০২৩
  • ৪৬০ বার পড়া হয়েছে

ফরিদপুরে মেহেদী হত্যায় জরিত ছাত্রলীগের বহিস্কৃত নেতাসহ ৫ জনকে আটক

 

এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:

 

ফরিদপুরে মেহেদী হত্যাকান্ডে জরিত মূল পরিকল্পনাকারী ছাত্রলীগের বহিস্কৃত সহসভাপতিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।আজ বুধবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হুসাইন ।

তিনি জানান, গত ৪ জুন রাতে বোয়ালমারীর রায়পুর এলাকায় খুন হন মেহেদী হাসান নামে এক যুবক। ঘটনার পরপরই পুলিশ তদন্ত নেমে ঘটনার সাথে জড়িত মূল আসামি বিল্লাল মৃধাকে আটক করে। তারপর একে একে এ হত্যাকান্ডের সাথে জড়িত আরো চার আসামীকে আটক করে পুলিশ। তিনি বলেন গত ২৬ রোজার সময় আম খাওয়াকে কেন্দ্র করে নিজেদের ভিতর মারামারির ঘটনা ঘটে। এরপর থেকেই মূল পরিকল্পনাকারী বিল্লাল মেহেদী হাসানকে খুন করার জন্য বিভিন্ন পরিকল্পনা সাজাতে থাকে। পরে ৪ জুন রাতে তাকে ডেকে নিয়ে হাতুড়ি এবং দা দিয়ে বুকে ও মুখে পিটিয়ে নৃশংস ভাবে হত্যা করে। পুলিশ এ হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি, দা ও জিগা গাছের ডাল উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জাহাঙ্গীর মৃধার ছেলে ২ নম্বর আসামি বিল্লাল মৃধা (২৩), কালামিয়ার ছেলে ৩ নম্বর আসামি সহিদ (৩৫), লিয়াকতের ছেলে ৭ নম্বর আসামি ওবায়দুর (৪৫), ওবায়দুরের ছেলে ৮ নম্বর আসামি সোহান (২০) ও আবু মিয়ার ছেলে ৯ নম্বর আসামি গফুর (৫০)। আসামিরা সকলেই বোয়ালমারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কামারগ্রাম মৃধাপাড়া এলাকার বাসিন্দা।

বিল্লাল মৃধা উপজেলা ছাত্রলীগের বহিস্কৃত সহসভাপতি। এর আগে দেশীয় অস্ত্র নিয়ে টিকটকের একটি ভিডিও বিল্লাল মৃধা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করলে সেটা ভাইরাল হলে ফরিদপুর জেলা ছাত্রলীগ তাকে বহিস্কার করে।

হত্যার ঘটনার দিন গত সোমবার (৪জুন) রাত সাড়ে ৮টার দিকে রাজমিস্ত্রী মেহেদী হাসান ও তার বন্ধু সোহাগ নামে এক যুবক ওই গ্রামের পার্শ্ববতী রায়পুর গ্রামের রশিদের বাড়িতে কাজের প্রয়োজনে যায়। সোহাগকে মেহেদী বাইরে দাড় করিয়ে রেখে রশিদের ঘরে ঢোকে। এরমধ্যে ২ নম্বর আসামি বিল্লাল মৃধা সোহাগকে ফোনে ওই এলাকা থেকে চলে যেতে বলে। মেহেদী মৃধা রশিদের বাড়ি থেকে নিজবাড়িতে ফিরে আসার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা আসামিরা রায়পুর হেলাল মিয়ার মুরগি খামারের উত্তরপাশে মেহেদী মৃধাকে কুপিয়ে, পিটিয়ে ফেলে রেখে চলে যায়।

পরে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল এলাকায় জখম অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তাকে মারাত্মক জখম অবস্থায় স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত কর্তব্যরত চিকিৎসক ডা. সিরাজুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকান্ডের তিনদিন পর মঙ্গলবার (৬জুন) বিকেলে নিহতের বাবা মো. সালাম মৃধা বাদি হয়ে ৩০২/১১৪/৩৪ ধারায় থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-০৬। এ ঘটনায় ৫জন আসামিকে গ্রেপ্তার করে বুধবার সকালে ফরিদপুর আদালতে পাঠিয়েছে পুুলিশ।

হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা থানার ওসি (তদন্ত) মো. শরিফুল সুমন জানান, ঘটনার দিন সাহিদের একটি বাঁশের তৈরি মাচালিতে বসে আসামিরা এ হত্যাকান্ড ঘটানোর পরিকল্পনা করে। হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ২ নম্বর আসামি বিল্লাল মৃধা ও ১ নম্বর আসামি সাহিদ বলে তিনি দাবি করেন। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। নিহতের ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করে।

বোয়ালমারী থানার ওসি মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, হত্যাকান্ড ঘটার সাথে সাথেই পুলিশের একটি চৌকশ টিম তদন্তে মাঠে নামে। হত্যাকান্ডে ব্যবহ্নত একটি ছ্যানদা, হাতুড়ি ও একটি লাঠি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে থানায় মামলা করেছেন।

ঘটনার সাথে সরাসরি জড়িত দুইজন বিল্লাল ও শহিদসহ ৫জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews