ফরিদপুরে মোঃ আলাউদ্দিন (৪৮) নামে এক প্রতারকের বিরুদ্ধে বর্তমান সময়ের ব্যাপক প্রশংসিত মানবিক পুলিশ সুপার মো. শাহজাহান এর সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মোঃ আকাশ মিয়া ওরফে ছিদ্দিক নামে কানাইপুরের এক ক্ষুদ্র ব্যবসায়ী। ব্যবসায়ী ছিদ্দিক ফরিদপুর সদর উপজেলার বিষ্ণুদিয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
আজ মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যায় ফরিদপুরের ৫ জেলার কর্মরত সাংবাকিদের সংগঠন পদ্মা বিভাগীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আকাশ মিয়া ওরফে ছিদ্দিক বলেন, কানাইপুর বাজারে আমার একটি কাঁচা চিপস তৈরির কারাখানা আছে।

ফরিদপুর জেলার মধুখালী থানাধীন শ্রীপুর গ্রামের মোঃ সাদেক মন্ডলের ছেলে বিবাদী মোঃ আলাউদ্দিন (৪৮) বিভিন্ন সময় আমার নিকট থেকে কাঁচা চিপস কিনে নিয়ে সেটিকে ফ্রাই করে বাজারজাত করত। বিবাদী আমার সরলতার সুযোগ নিয়ে আমার সাথে প্রতারণার উদ্দেশ্যে অনেকদিন যাবৎ ব্যবসা চলাকালীন আমার সাথে সু সম্পর্ক গড়ে তোলে। ফলে বিবাদী বিভিন্ন সময় আমার নিকট থেকে নগদে ও বাকীতে কাঁচা চিপস কিনে নিয়ে যেতো। বিবাদীর কাছে আমার গত ০২ (দুই) বছর পূর্বে সর্বমোট ৫ লাখ ১০ হাজার টাকা বকের হয়ে পড়ে।
উক্ত টাকা বকেয়ার পর বিবাদী আমার নিকট থেকে কাঁচা চিপস ক্রয় করা বন্ধ করে দেয় এবং আমার সাথে কোন প্রকার যোগাযোগ রাখে না। আমি বিবাদীকে বিভিন্ন সময় মোবাইলে ফোন করে মালামাল না নেওয়ার কারন জিজ্ঞাসা করি এবং আমার বাকেরা পাওনা ৫ লাখ ১০ হাজার টাকা ফেরত দিতে বলি। বিবাদী আমাকে বিভিন্ন অজুহাত দেখাইয়া আমার বকেয়া পাওনা টাকা ফেরত দিতে নানারকম টালবাহানা শুরু করে।
পরবর্তীতে বিষয়টি নিয়ে আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষ্ণনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাদশা বিশ্বাসের নিকট বিষয়টি জানাইলে গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চেয়ারম্যান সাহেব বিবাদীর বাড়ীতে গিয়ে আমার পাওনা বকেয়া
টাকা ফেরত দেয়ার কথা বলিলে বিবাদী সকলের সামনে আমার পাওনা বকেয়া টাকা ১৫ দিনের মধ্যে পরিশোধ করিবে মর্মে সকলের সামনে অঙ্গীকার করেন। বিবাদীর নেয়া ১৫ দিন সময় অতিবাহিত হইলেও বিবাদী আমাকে এপর্যন্ত আমার পাওনা বকেয়া কোন টাকাই পরিশোধ করে নাই।
সর্বশেষ গত ইং ০৭/০৫/২০২৩ তারিখ বিকাল সাড়ে ৩ টার সময় আমি বিবাদীর মোবাইল ০১৭২৫- ৮৫০২৬৯ নাম্বারে ফোন করিয়া আমার পাওনা বকেয়া টাকা ফেরত চাইলে বিবাদী আমাকে কোন টাকা ফেরত দিবেনা বলিয়া আমার সাথে খারাপ আচরন করে এবং আমাকে অকথ্যভাষায় গালিগালাজসহ নানারকম ভয়ভীতি ও খুন করার হুমকি দেয়।
বিষয়টি আমি আপোষ মিমাংসার চেষ্টা করিয়া আমার পাওনা বকেয়া টাকা উঠাইতে ব্যর্থ হয়ে আত্মীয় স্বজনের সাথে আলাপ আলোচনা করে কোতয়ালী থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেছি।


তিনি তার পাওনা টাকা আদায়ের জন্য ফরিদপুরের বর্তমান সময়ের ব্যাপক প্রশংসিত মানবিক পুলিশ সুপার মো. শাহজাহান ও মধুখালী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কর এর সহযোগিতা কামনা করেন।
এবিষয়ে কৃষ্ণনগর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাদশা বিশ্বাস জানান, আমরা মধুখালী থানার শ্রীপুর গ্রামের মোঃ আলাউদ্দিনের কাছে গিয়েছিলাম, তখন আলাউদ্দিন আমাদের সকলের সামনেই আকাশ মিয়ার পাওনা ৫লাখ ১০ হাজার টাকা ১৫ দিনের মধ্যে পরিশোধ করিবে মর্মে অঙ্গীকার করেছিলো।
শুনেছি এখন পর্যন্ত আকাশ মিয়ার পাওনা টাকা পরিশোধ করে নাই। চেয়ারম্যান বলেন, পুলিশের সদিচ্ছা থাকলে আকাশ মিয়া হয়তো তার পাওনা টাকা পেতে পারে।
এবিষয়ে আরো জানতে পাওনাদার আলাউদ্দিনের (০১৭২৫-৮৫০২৬৯) মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করিলেও তিনি ফোন রিসিভ করেননি।


Leave a Reply