1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • সোমবার, ৫ জুন, ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে

ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত

এস, এম আকাশ,ফরিদপুর জেলা প্রতিনিধি:

“প্লাস্টিক দূষণের সমাধানে শামিল হই সকলে” প্রতিপাদ্যে “সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ” শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস।

আজ সোমবার (০৫ জুন) ফরিদপুর কবি জসীম উদ্দিন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়াসিন কবির এর সভাপতিত্বে আজ সকাল পৌনে দশটায় ‌ জেলা প্রশাসকের কার্যালয় হতে একটি র্যালী শুরু হয়ে শহরের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কবি জসীম উদ্দিন হলে এসে শেষ হয়। এরপর কবি জসীম উদ্দিন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইমদাদ হোসেন ।

সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা। সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা। ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার । বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান। ‘ ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামসুল আলম । এফ ডি এ নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম।

রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা । শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সুরাইয়া ফেরদৌস ঋতু ও শেখ মোহাম্মদ ফরিদ সহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ । এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা ।

আলোচনা সভায় বক্তারা পরিবেশের বিপর্যয়ের জন্য নিজেদের অবহেলা কে দায়ী করেন ‌।
তারা এক্ষেত্রে প্লাস্টিক পণ্যের ভয়াবহতার কথা তুলে ধরেন । তারা বলেন প্লাস্টিক পণ্য পচে না।
এবং এর মাধ্যমে পরিবেশের বিপর্যয় ঘটে।
তাই পরিবেশ রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

বক্তারা আরো বলেন প্লাস্টিক বর্জ্য কিভাবে পরিবেশের ক্ষতি সাধন করে ও এই ক্ষতি থেকে বাঁচতে আমরা কীভাবে প্রাকৃতিক উপায়ে তৈরি বিকল্প জিনিস ব্যবহার করতে পারি সেদিকে আলোকপাত করেন।
বক্তারা পরিবেশের বিপর্যয় রোধ করতে নবায়ন যোগ্য জ্বালানির ব্যবহার সহ কার্বন নিঃসরণ কমাতে পদক্ষেপ গ্রহণ করতে ও বেশি বেশি বৃক্ষ রোপণের উপর গুরুত্ব আরোপ করেন।

এছাড়া ফরিদপুরের কুমার নদকে দূষণ মুক্ত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করা হয়। আগামী ১৭ জুন কুমার নদকে দূষণমুক্ত ও কচুরিপানা মুক্ত করার জন্য অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়।

অনুষ্ঠানের পরবর্তী পর্বে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে শিশুকিশোরদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews