“পাট শিল্পের অবদান,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাট অধিদপ্তরের আয়োজনে বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৪জুন) বেলা সাড়ে ১১ টার দিকে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে বহুমুখী পাট ও পাটজাত পণ্য মেলা-২০২৩ এর উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর গাজী,


বীর প্রতীক,এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের সচিব মোঃ আব্দুর রউফ। বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব,পরিকল্পনা অনু বিভাগ মোঃ মাহমুদ হোসেন। পাট অধিদপ্তরের (অতিরিক্ত সচিব) মহাপরিচালক ড. সেলিনা আক্তার। ফরিদপুরের পুলিশ মোঃ শাহজাহান।
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ পাট অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ পাট শিল্পের অগ্রগতি ও বিকাশ সাধনে দেশের ভেতরে পাটের ব্যবহার বৃদ্ধি করার তাগিদ দেন। তারা পাটের বহুমুখী ব্যবহার ও পাটজাত পণ্য আরও কিভাবে রপ্তানি যোগ্য পণ্যে পরিণত করা যায় সেদিকে নজর দেয়ার তাগিদ দেন।
প্রধান অতিথি বস্ত্র ও মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী গাজী গোলাম দস্তগীর ফরিদপুরে পাট চাষীদের পাট পচানোর ক্ষেত্রে যে সকল সমস্যার সম্মুখীন হতে হয় তা নিরসনের আশ্বাস দেন। এছাড়াও ফরিদপুরে বহুমুখী পাটজাত পণ্য তৈরীর ক্ষেত্রে প্রশিক্ষণ কেন্দ্র করার আশ্বাস দেন।


Leave a Reply