প্রয়াস ফরিদপুরের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
প্রাত ভ্রমণ ও পরিমিত ব্যায়াম সংগঠন প্রয়াস ফরিদপুরের ত্রি-বার্ষিক নির্বাচন (২০২২-২৫) সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার (২ জুন) ফরিদপুর শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন প্রয়াসের নিজস্ব কার্যালযে এই নির্বাচন অনুষ্ঠিত হয় ।
এতে মোট ১৮৩ জন ভোটারের মধ্যে ১৭৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচন করেন।
সকাল সাতটা থেকে অনুষ্ঠিত এই ভোট গ্রহণ শেষ হয় বেলা একটা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে ৬ টার দিকে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন । এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন হাফিজুর রহমান। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন মোস্তফা হোসেন কামাল, আলমগীর ফকির, ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব মিয়া,
মোঃ মোহিত শেখ, বিনয় কুমার ব্যানার্জি ও মতিউর রহমান।
নির্বাচনের পর নির্বাচিত ১৩ জন সদস্য সর্বসম্মতিক্রমে দীন মোহাম্মদ দিনুকে সভাপতি এবং বজলুর রশিদ খানকে সাধারণ সম্পাদক মনোনীত করেন।
নির্বাচনী বিজয়ীরা হচ্ছেন , দীন মোহাম্মদ দিলু ,
বজলুর রশিদ খান ,হান্নান মিয়া ,
এস এম রকিবুল হাসান শামীম, গোলাম আযম, বেলায়েত হোসেন, এইচ এম ইব্রাহিম, আব্দুর রাজ্জাক, মিন্টু সাহা, আব্দুর রশিদ ,
লস্কর সাইদুর রহমান ,ফরহাদ প্রামানিক,
শহিদুল ইসলাম খান,বিশ্বজিৎ কুমার দাস, আকবর হোসেন।


Leave a Reply