ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে মেডিকেল ক্যাম্পের আয়োজন
এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১ জুন ২০২৩ তারিখ রোজ বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ও শিক্ষিকাদের ডা: জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল কর্তৃক নিয়মিত স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করা হয়েছে।
ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক ও প্রতিষ্ঠনটির পরিচালনা পর্ষদের সভাপতি মো: কামরুল আহসান তালুকদার পিএএ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডা: জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের সহসভাপতি অধ্যাপক এম এ সামাদ, ডা: এম এ জলিল, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ফরিদ, কোষাধক্ষ্য অধ্যাপক রবীন্দ্রনাথ সাহা ও নির্বাহী সদস্য শওকত আলী জাহিদ।
এসময় প্রধান অতিথি সম্মানিত জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার পিএএ শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সুস্বাস্থ্যের উপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষার্থীদের দৈহিক,
মানসিক ও বুদ্ধিভিত্তিক বিকাশে এই মেডিকেল ক্যাম্প একটি মাইল ফলক হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা অনুষ্ঠান শেষে তিনি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। অত্র প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী তাদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন।

Leave a Reply