এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বিদ্যালয়ের শিক্ষার্থীদের দুধ খাওয়ানো, চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচীর আয়োজনের মধ্য দিয়ে আজ ফরিদপুরে উদযাপন করা হলো বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩।
“টেকসই দুগ্ধশিল্প-সুস্থ মানুষ, সবুজ পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর অধিন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ ০১ জুন বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে একটি শোভাযাত্রা র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

ফরিদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে.এম. আসজাদ এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য রাখেন, ফরিদপুরর সুযোগ্য জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াসিন কবীর। ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা । কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক কৃষিবিদ জিয়াউল হক।
ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকার। ডেইরী ফার্মাস এ্যাসোসিয়েশন ফরিদপুরের সভাপতি মীর কাশেম আলী। ফরিদপুর সদর উপজেলার সভাপতি কাজী কামরুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান জনবান্ধব সরকার ডেইরী ও পোল্ট্রি সেক্টরের উন্নয়নে ব্যাপক কমৃসূচী হাতে নিয়েছে।
ক্ষুদ্র ও প্রান্তিক খামারীদের উন্নয়নে প্রণোদনার ব্যবস্থা করেছে। যা বিগত সরকারের আমলে ছিলনা। অনুষ্ঠান সঞ্চলনা করেন, ফরিদপুর সদরের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. তাসলিমা আক্তার ।


অনুষ্ঠান বাস্তবায়ন করেন, জেলা প্রাণিসম্পদ দপ্তর, ফরিদপুর। এসময় জেলা প্রানিসম্পদ বিভাগের কর্মকর্তা কর্মচারী, অন্যান্য বিভাগের কর্মকর্তা ছাড়াও খামারী, খাদ্য উৎপাদনকারীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
আলোচনা সভা শেষে চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ।
উল্লেখ, ২০০১ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ১ জুনকে বিশ্ব দুগ্ধ দিবস হিসাবে ঘোষণা করে। ওই বছর থেকে বৈশ্বিক খাদ্য হিসেবে দুধের গুরুত্ব তুলে ধরা এবং দৈনন্দিন খাদ্য গ্রহনে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য অন্তর্ভূক্ত করাকে উৎসাহিত করতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি উদযাপন করা হয়ে থাকে।


Leave a Reply