1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মধুখালীতে শিক্ষকের বলাৎকার দেখে ফেলার কারনে শিশু শিক্ষার্থীকে হত্যা, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

  • মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ১১৯ বার পড়া হয়েছে

মধুখালীতে শিক্ষকের বলাৎকার দেখে ফেলার কারনে শিশু শিক্ষার্থীকে হত্যা, অভিযুক্ত শিক্ষক গ্রেফতার

এস,এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে পৌর এলাকার একটি মাদ্রাসার শিক্ষকের বলাৎকার দেখে ফেলার কারনে ৭ বছরের এক শিশু শিক্ষার্থীকে নির্মমভাবে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে গাড়াখোলা মোহাম্মদিয়া আছিয়া মাদ্রাসা ও এতিমখানার এক শিক্ষকের বিরুদ্ধে । এঘটনার সাথে সাথেই পুলিশ ওই অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করেছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মধুখালী পৌরসভার পূর্ব গাড়াখোলা মোহাম্মদিয়া আছিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটে।

মাদ্রাসার শিক্ষকের নাম মো. হেদায়েতুল্লাহ (২৬)। সে পূর্ব গাড়াখোলা মোহাম্মদিয়া আছিয়া মাদ্রাসা ও এতিমখানায় গত ১৪ দিন আগে শিক্ষক (কারি) হিসেবে নিয়োগ পান। তার বাড়ি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পীরের চর গ্রামে।
নিহত ওই শিক্ষার্থীর নাম ইমান আলী। সে মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের সমেশকান্দি গ্রামের রাজমিস্ত্রী হৃদয় মোল্লার ছেলে।

জানা যায়, মো. হেদায়েতুল্লাহ শিক্ষক হিসেবে যোগ দেওয়ার পর মাদ্রাসা শিক্ষার্থীদের কারণে আকারণে মারপিট করা হতো এবং অশ্লিল আচরণ করতেন।

শিক্ষক মো. হেদায়েতুল্লাহ মারপিট করাসহ শিশুদের সাথে অশ্লিল আচরণ করার বিষয়টি শিশুদের পরিবারের মধ্যে জানাজানি হয়ে যায়। বিষয়টি জানানো হয় মাদ্রসার মোহাতামিম ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের। সোমবার ওই শিক্ষককে চূড়ান্ত ভাবে বিদায় করে দেয়ার সিদ্ধান্ত নেয় ব্যবস্থাপনা পরিষদ।

মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাম মিয়া জানান, বাড়ি থেকে মাদ্রাসায় পড়তে আসা শিশু ইমান আলী ওই মাদ্রাসা শিক্ষকের মারপিট ও অশ্লিল আচরণ সম্পর্কিত বিষয় ফাঁস করে দিতে পারে এ রাগের বশবতী হয়ে মো. হেদায়েতুল্লাহ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নাক মুখ চেপে ধরে শিশু ইমানকে হত্যা করে। তাকেও এ ভাবে হত্যা করা হবে এ ভয় দেখিয়ে ওই মাদ্রাসার আরেক শিক্ষার্থীকে এ কাজে সহায়তা করতে বাধ্য করেন ওই শিক্ষক। পরে হেদায়েতুল্লাহ সাহায্যকারী শিশুটিকে নিয়ে বাসে উঠে ফরিদপুরের দিকে চলে যান। মাদ্রাসার অপর শিশুদের কাছ থেকে খবর পেয়ে মাদ্রাসার আরেক শিক্ষক মোটরসাইকেল নিয়ে মাঝকান্দি এলাকায় বাসটি আটকে হেদায়েতুল্লাহকে এবং ওই শিশুটিকে আটক করে পুলিশে খবর দেন। পরে মধুখালী থানা পুলিশ এসে হেদায়েতুল্লাহকে আটক করে থানায় নিয়ে যায়।

শিশু শিক্ষার্থী ইমান আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসী ও নিহতের স্বজনেরা মাদ্রাসায় ভিড় জমায়। পরে তারা মাদ্রাসার একটি কক্ষ থেকে ইমান আলীর লাশ উদ্ধার করে। পরে পুলিশ লাশটি ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে শিশু শিক্ষার্থী নিহতের ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী মাদ্রাসায় গেলে মাদ্রাসা তালা দিয়ে শিক্ষকসহ অন্যরা পালিয়ে যান।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে মধুখালী থানার পুলিশ ওই মাদ্রাসা শিক্ষক এবং সাথে নিয়ে যাওয়া শিশুটিকে থানায় নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদ্রাসা শিক্ষক হেদায়েতুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। মৃতদেহটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মধুখালী সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কর জানান, হত্যা ছাড়াও ওই মাদ্রাসার আরেকটি শিশুকে ধর্ষণ করেছেন ওই শিক্ষক। সে ব্যাপারেও আইনহত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews