1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুর আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • শনিবার, ২৭ মে, ২০২৩
  • ৮৬ বার পড়া হয়েছে

ফরিদপুর আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরে আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে ও সংগঠনের আহবায়ক আব্দুস সোবহানের সভাপতিত্বে আজ শনিবার (২৭ মে) দুপুর সোয়া ১২ টার দিকে শহরের রেডক্রিসেন্ট মার্কেটের সম্মূখে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ আব্দুর রহমান।

অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইদুর রহমান। প্রধান বক্তা ছিলেন আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক লায়ন শেখ আজগর লস্কর।

বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মিয়া।

এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের‌ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়ানের মধ্য দিয়ে সম্মেলনে শুভ সূচনা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির ভাষণে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বলেন –

বর্তমান সরকার যখন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে তখন একটি মহল দেশ তথা সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী বেঁচে থাকতেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের মাঝ থেকে কেউ সরিয়ে ফেলতে পারবে না। আব্দুর রহমান তাঁর বক্তব্য বলেন –
মাননীয় প্রধানমন্ত্রীর অদম্য যাত্রাপথ রোধ করার ক্ষমতা কারো নেই। আজ দেশের দৃশ্যমান দুঃসময়ের পদধ্বনি আমাদের কানে আসছে।

যখন হিলারী ক্লিনটন আমেরিকায় নির্বাচন করে তখন বিএনপি-জামাত ভেবেছিল তিনি তাদের ক্ষমতায় বসাবেন। যারা আমেরিকার দেয়া অপবাদে আনন্দ উদযাপন করে। বাংলাদেশের জনগণ তাদেরকে বয়কট করবে। ফরিদপুরে ঐক্যবদ্ধ আওয়ামী লীগ চাই।

কেন্দ্রীয় আওয়ামী লীগ কর্তৃক অনুমোদিত ঐক্যবদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের নেতৃত্বে আগামী দিনের পথ পরিক্রমা পার হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীতে একটি মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজকে ৫০০ থেকে ১০০০ শয্যায় উন্নতি করাসহ অনেক উন্নয়ন করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসন মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হবে।

নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
বিএনপি-জামাত চক্র যদি আন্দোলনের নামে দেশে পুনরায় অগ্নি সন্ত্রাস করে তাহলে আওয়ামী লীগ তা প্রতিহত করবে।

বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে অথচ এক সময় বেগম খালেদা জিয়া বলেছিলেন, পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়।

বাংলাদেশে অসাংবিধানিক সরকার কাঠামো আর কোনদিন হবে না। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সরকার প্রমাণ করেছে এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় গঠিত অন্তবর্তীকালীন সরকারের প্রধান থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নেতৃত্ব বিহীন বিএনপি আগামী নির্বাচনে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিতে সম্পূর্ণ ব্যর্থ হবে।

পরিশেষে বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে আবদুস সোবহানকে সভাপতি ও মোঃ ফরিদ মিয়াকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যদের নাম পরবর্তীতে জানানো হবে বলে জানা যায়।
এর আগে সম্মেলন সফল করতে একাধিক স্থান থেকে মিছিল এসে সমাবেশ স্থলে যোগদান করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews