ফরিদপুরে ওষুধ ব্যবসায়ীরা আগের মত স্বাধীন, এখন থেকে ওষধ বিক্রেতা পূর্বের ন্যায় ক্রেতাদেরকে দিতে পারবেন ইচ্ছামত ছাড়। যা ইচ্ছা কমিশনও দিতে পারবেন। এতে ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির পক্ষ থেকে কোন ধরনের বাধা দেওয়া যাবেনা।
ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) ইয়াসিন কবিরের সভাপতিত্বে আজ বুধবার (২৪ মে) বিকেল ৫ টার দিকে অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ে ফরিদপুর জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সাথে এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন , ফরিদপুর চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম চৌধুরী, ফরিদপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, ফরিদপুর জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মাজহারুল ইসলাম চঞ্চল, সহ-সভাপতি মোঃ রনি ইসলাম,

ফরিদপুর বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলী হাসান বনি, ফরিদপুর বাতিঘরের পরিচালক ইঞ্জিনিয়ার আলী আহমেদ পারভেজ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাধারণ সম্পাদক রুম্মন চৌধুরি, ব্লাড ব্যাংক ফরিদপুরের সভাপতি খায়রুল ইসলাম রুমান প্রমূখ।

সভায় বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি ফরিদপুর জেলা শাখা কর্তৃক ঔষধের দাম সর্বোচ্চ খুচরা মূল্যে বিক্রি করতে ফার্মেসী মালিকদের বাধ্য করা, এবং গত ফেব্রুয়ারি ২০২৩ হতে সকল ফার্মেসি মালিক কে এমআরপি মূল্যে ওষুধ বিক্রি করার জন্য সমিতির পক্ষ থেকে
অলিখিত কঠোর নির্দেশনা জারি করা সংক্রান্তে বিস্তারিত আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয় যে -এখন থেকে ঔষধ বিক্রেতা পূর্বের ন্যায় ক্রেতার নিকট থেকে কিছু টাকা কম রাখা বা কমিশন দিতে পারবেন। এতে ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির পক্ষ থেকে কোন ধরনের বাধা দেওয়া যাবেনা ।

Leave a Reply