1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মধুখালীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১১৫ বার পড়া হয়েছে

মধুখালীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

মধুখালীতে এক সাংবাদিকের নামে খুলনা সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মিথ্যা মামলার প্রতিবাদে ডাঃ মাসুদুল হকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ জুয়েল শরীফ। ২৪ মে ২০২৩ইং বুধবার বেলা দুই ঘটিকায় ফরিদপুরের মধুখালী পৌরসভার ৪ নং ওয়ার্ড পশ্চিম গাড়াখোলা গ্রামে শরীফ ফোম এন্ড বেডিং স্টোরে এই সংবাদ সম্মেলন করেন তিনি। এ সময় তিনি মামলার বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করে বলেন – আমি মোঃ জুয়েল শরীফ। পেশায় একজন সংবাদ কর্মী। বর্তমানে আমি দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছি। এছাড়াও শুকতারা টিভি.২৪ নামে আমার একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ রয়েছে।

 

ইতিমধ্য আমার এই পেজে ফরিদপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার ফরিদপুর সহ দেশের অনেক বরেন্য ব্যক্তির নিউজ প্রচারিত হয়েছে। ফুটিয়ে তুলেছে অনেক ক্রাইমের ঘটনা। গত ২৪ শে এপ্রিল ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামে রত্না বেগম ২৪ নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়। পরিবারের লোকজন ও স্বজনদের দাবি ছিল রত্না বেগম গত ১৩ই এপ্রিল পেটে ব্যথা নিয়ে মধুখালী সুমি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হয়। ওই দিন রাত ১১ টায় ডাক্তার মাসুদুল হক তার সিজার করেন । সিজার পরবর্তীতে সে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। সুমি ক্লিনিকে চারদিন ভর্তি থাকার পর সে উপজেলার রায়পুর ইউনিয়নের সবরিকান্দি গ্রামে তার পিতা মোফাজ্জেল শেখের বাড়িতে অবস্থান করে। সেখান থেকে সে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

 

অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সে ২৪ এপ্রিল মৃত্যু বরন করে। রোগীর স্বামী মনিরুল ইসলাম ও তার স্বজনরা বলেন, ঢাকায় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করানোর পর চিকিৎসকরা জানান, পেটের মধ্যে গজ, তুলা, ক্লিপ পাওয়া গেছে, এগুলো পেটের মধ্যে রেখেই সেলাই করা হয়েছে। যার কারনে অতিরিক্ত রক্ত ক্ষরনে রত্না বেগমের মৃত্যু হয়েছে। এই সংবাদ টি গত ২৬শে এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ দেশের বড় বড় জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়। নিহত রত্না বেগমের স্বামী মনিরুল ইসলামের উক্ত অভিযোগের একটি ভিডিও আমার কাছে রয়েছে। সেই ধারাবাহিকতায় উক্ত সংবাদটি আমি ২৮ এপ্রিল শুক্রবার শুকতারা টিভি.24 এ প্রচার করি। এরপর শুকতারা টিভি 24 এর এক দর্শক বাংলাদেশের বহুল পরিচিত ইন্ডিপেন্ডেন্ট টিভির তালাশ টিমের ১৬৯ নম্বর পর্বের একটি লিঙ্ক পাঠায়।

যেখানে ডাঃ মাসুদুল হকের অনেক অপচিকিৎসার কথা তুলে ধরা হয়েছে। এটি দেখে আমি আমার ফেসবুক আইডিতে মধুখালি বাসী তথা দেশবাসীকে সতর্ক করার জন্য একটা স্টাটাস দেই। এছাড়াও আমি গত ১লা মে ডাঃ মাসুদুল হকের অপচিকিৎসার শিকার লতিফা নাসরিন, স্বামী শাহিন শেখ সাং বৈকুন্ঠপুর তারও একটি প্রতিবেদন প্রচার করি। এর পরিপেক্ষিতে ডাঃ মাসুদুল হক আমার নামে মাগুরা সদর থানায় মিথ্যা চাদাবাজির একটি জিডি করেছে। বিষয়টি মধুখালী থানা পুলিশ নিশ্চিত করেছে। এছাড়াও তিনি গত ২৩ মে ২০২৩ইং তারিখে আমার নামে মিথ্যা চাঁদাবাজি ও সাইবার সন্ত্রাসের দায়ে খুলনা সাইবার ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করেছে। মামলা নাম্বার সি আর ৩৩/২৩, বিষয়টি দৈনিক সবুজ বাংলাদেশ অনলাইন নিউজ প্রোর্টালের মাধ্যমে জানতে পেরেছি। আমি আমার নামে এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তীব্র নিদ্রা ও প্রতিবাদ জানাই।

 

তিনি আরো বলেন, ডাক্তার মাসুদুল হক বিভিন্ন জায়গায় পুলিশের এক উদ্বোর্তন কর্মকর্তার নাম ব্যবহার করে ভয় ভিতি দেখিয়ে চলে। তারও যথেষ্ট প্রমাণ রয়েছে। আমি এই মিথ্যা অভিযোগ থেকে পরিত্রাণের জন্য দেশের সকল সংবাদকর্মীদের কছে সহযোগিতা কামনা করি । সহযোগিতা কামনা করছি তাদের কাছে যারা ডাক্তার মাসুদুল হকের কাছে অপচিকিৎসার শিকার হয়েছে। আমি সঠিক সংবাদ প্রচার করেছি। আমি ডাক্তার মাসুদুল হক কে চিনি না তার সাথে আমার আগে কখনো পরিচয় হয়নি। তার সঙ্গে আমার গত ২৫ অথবা ২৬ এপ্রিল মোবাইল ফোনের মাধ্যমে সর্বোচ্চ ৩০ সেকেন্ড কথা হয়েছে। আমি তাকে আমার পরিচয় দিয়ে সুমি ক্লিনিকের সেদিনের সেই অপারেশনের কথা জানতে চাইলে তিনি বলেন, আমি দেড় বছর মধুখালীতে যায় না, তাহলে অপারেশন করলাম কিভাবে? এই বলে তিনি ফোনটি রেখে দেন। চাঁদা চাইলাম কিভাবে।

 

প্রিয় মধুখালী বাসি আপনাদের সতর্ক করার উদ্দেশ্যেই আমি সংবাদটি প্রচার করেছিলাম। আপনারা আমাকে সহযোগিতা করুন। ডাক্তার মাসুদুল হক একজন ভয়ংকর প্রকৃতির লোক সে যেকোনো সময় আমার বড়ধরনের ক্ষতি করতে পারে। সে আমার প্রচারিত সংবাদে ভীত হয়ে আমার নামে দেশের বিভিন্ন জেলায় জিডি ও মামলা করছে। পাশাপাশি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি দুদক মহাপরিচালক এর দৃষ্টি আকর্ষণ করছি। তিনি যেন মাগুরার জাহান ক্লিনিক এর মালিক ডাক্তার মাসুদুল হকের বিষয়ে খোঁজখবর নেন। তিনি আসলেই একজন ডাক্তার, নাকি অন্য কিছু। এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মি উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews