1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় আইন শৃংখলা সমুন্নত রাখতে সুধী সমাবেশ ও মতবিনিময়

  • বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৮১ বার পড়া হয়েছে

ভাঙ্গায় আইন শৃংখলা সমুন্নত রাখতে সুধী সমাবেশ ও মতবিনিময়

মো: সরোয়ার হোসেন ভাঙ্গা, ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গায় আইন শৃংখলা সমুন্নত রাখতে পুলিশ প্রশাসনের উদ্যোগে এক সুধী সমাবেশ ও মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সভায় ইউপি চেয়ারম্যান, সদস্য,

সাংবাদিক সহ নানা শ্রেনীপেশার নেতৃস্থানীয় ব্যাক্তিদের সাথে আইনশৃঙ্খলা, মাদক,জুয়া সহ সামাজিক বিভিন্ন অপরাধমূলক বিষয় নিয়ে তাদের সাথে মতবিনিময় করা হয়।ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলালউদ্দিন ভূইয়া,

বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আজিমউদ্দিন রুবেল।এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ ইসাহাক মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান পারুলি বেগম, বাজার বনিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সি, সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সি, পৌর প্যানেল মেয়র আইয়ুব আলী, কমিশনার মোঃ লিয়াকত হোসেন মোল্লা, ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া, মুনসুর আহমেদ মুন্সী, সৈয়দ সাহাবুর রহমান, ম.ম. ছিদ্দিক মিয়া,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

সুচনা বক্তব্যে থানার অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম বলেন, আধুনিক পুলিশ জনগনের সেবার ব্রত নিয়ে করে যাচ্ছে। অপরাধী ও মাদক কারবারিদের নির্মুল করতে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। তিনি বলেন,কাজ করতে গেলে ভুলত্রুটি হতে পারে। জনসাধারণের সহযোগিতায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সদা তৎপর রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার মো: হেলাল উদ্দিন ভূইয়া বলেন,আমাদের সীমাবদ্ধতা থাকা সত্যেও আমরা কাজ করে যাচ্ছি। জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সহযোগিতা নিয়ে সকল প্রকার অপরাধ কর্ম রুখতে আমরা বদ্ধপরিকর। উপজেলা চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান বলেন, পুলিশ প্রশাসন,জনপ্রতিনিধি ও সুধী সমাজের সমম্বয়ে কাজ করলে সমাজে বিশৃঙ্খলা কমে যাবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews