1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মানবিক ও মনোমুগ্ধোকর গুনের অধিকারী উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী।

  • সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৬৪ বার পড়া হয়েছে

মানবিক ও মনোমুগ্ধোকর গুনের অধিকারী উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী।

এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রতিপাদ্যকে ধারণ করে যিনি মানুষকে আপন করে নিতে পারেন তিনি প্রকৃতপক্ষে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এমন এক গুনী মানুষ ও মনোমুগ্ধকর চরিত্রের অধিকারী ফরিদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী।

প্রতিনিয়ত সাধারণ মানুষকে আপন করে নেন তিনি। সাধারণ মানুষ বলেন, একজন সিভিল প্রশাসনের কর্তা ব্যক্তি হয়েও তিনি আপাদমস্তক একজন যথার্থ মানুষ হিসেবে মানুষকে মূল্যায়ন করে থাকেন।

লিটন ঢালী উদীয়মান নির্বাহী কর্মকর্তা। পহেলা জানুয়ারি ১৯৮৯ সালে বরগুনা জেলার আমতলী উপজেলায় পশ্চিম চিলা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতার নাম নির্মল ঢালী এবং মাতার নাম কানন বালা। এইচ বি উচ্চ বিদ্যালয়, আমতলী বরগুনা থেকে ২০০৫ সালে এসএসসি কৃতিত্বের সাথে পাস করেন। ২০০৭ সালে আমতলী সরকারি কলেজ, বরগুনা হতে এইচএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে বিবিএ ডিগ্রি সম্পন্ন করেন।

৩৪ তম বিসিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডার হিসেবে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পহেলা জুন ২০১৬ সালে চাকুরীতে যোগদান করেন তিনি। উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ২০ শে মার্চ ২০২২ সালে যোগদান করেন ফরিদপুর সদর উপজেলায়। এর পর থেকেই তার কর্মদক্ষতা ও তার সুমধুর ব্যবহারে সাধারণ মানুষের নজর কারে।

তার প্রশংসা ছড়িয়ে পরে সাধারণ মানুষের মাঝে। ফরিদপুর শ্রীঅঙ্গন আঙ্গিনার সামনে ফুটপাতে বসবাসরত এক বৃদ্ধ তার কাছে একটি ঘরের আবদার নিয়ে গিয়েছিলেন সমস্ত প্যান্ট শার্ট ওয়ালা ভদ্রলোকেরা যেখানে নাক সিটকে থাকেন ঠিক সেই মুহূর্তে তিনি তাকে আপন করে নিয়ে তার বক্তব্য শুনলেন এবং সমাধানের আশ্বাস দিলেন।

তিনি ফরিদপুরে যোগদানের পরপরই ভূমিহীন ও গৃহহীনদের যেমন আপন করে নিয়েছেন ঠিক তেমনি ভাবে আপন করে নিয়েছেন তার অধীনস্থদের। ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা জানান, বর্তমান উপজেলা নির্বাহী অফিসার একজন সৎ, কর্তব্যপরায়ণ, সাহসী এবং মানবিক ব্যক্তিত্বের অধিকারী ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ- প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসেন সহ উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ বর্তমান উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী এর সংস্পর্শে এসে সর্বদা গণমানুষের সাহায্য কল্পে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও স্মার্ট বাংলাদেশের প্রত্যাশা পূরণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

একজন লিটন ঢালী একটি মানবিক নাম একটি উন্নয়নের নাম একটি মানবতার নাম। সাধারণ মানুষ, মানবিক ও মনমুগ্ধোকর গুণের অধিকারী এবং কর্তব্যপরায়ণ এই উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews