1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভাঙ্গায় বর্নাঢ্য আয়োজনে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

  • সোমবার, ২২ মে, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

ভাঙ্গায় বর্নাঢ্য আয়োজনে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

মো: সরোয়ার হোসেন , ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি :

” স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয় “- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সরকার স্মার্ট ভূমিসেবার জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং জনসাধারনের মাঝে সচেতনতা বৃদ্বির লক্ষ্যেে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সোমবার সকাল থেকে দুপর পযর্ন্ত উপজেলা ভূমি অফিস চত্বরে এ উপলক্ষে স্মার্ট অনলাইন ষ্টল,নামজারি সহ নানা বিষয় তুলে ধরা হয়।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মাহমুদুল হাসানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। পরে ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হন।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন,

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ হেলাল উদ্দিন ভূঁইয়া, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রাণেশ চন্দ্র পণ্ডিত। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ হাচেন উদ্দিন, সমাজসেবা অফিসার মোমিনুর রহমান, মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, আবাসিক প্রকৌশলী মোঃ সাইদুর রহমান,

পৌরসভার প্যানেল মেয়র আইয়ুব আলী,ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা,সাবেক ইউপি চেয়ারম্যান শফিউদ্দিন উদ্দিন মোল্লা,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় উপজেলার বিভিন্ন হাট বাজারের সরকারি সম্পত্তির লিজের সনদ, ডিলিং লাইসেন্স প্রদান সহ জনসাধারণের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়। স্বাগত বক্তব্যে সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান বলেন, আমাদের স্মার্ট ভূমিসেবা সপ্তাহ-২০২৩ আগামী ২৮ মে পর্যন্ত চলবে।

জন বান্ধব সরকার সেবা প্রদানের লক্ষ্যে জনসাধারণের দোর গোড়ায় সেবা পৌঁছে দিতে ডিজিটাল সেবার আয়োজন করা হয়। এখন থেকে ঘরে বসেই খাজনা,ভূমিকর, নামজারি, পর্চা উত্তোলন, নকশা সহ বিভিন্ন সেবা পেতে আপনাদের আর হয়রানির শিকার হতে হবে না। তারপরেও আমি (এসিল্যান্ড) নিশ্চিত করতে চাই আমার ভাঙ্গার ভূমি অফিসের দরজা সবার জন্য সার্বক্ষণিক খোলা রয়েছে।

এছাড়া ভূমি মন্ত্রণালয়ের এক অসাধারণ সার্ভিস সেন্টার (১৬১২২) কল করে সার্বক্ষণিক সেবা নেওয়ার সুযোগ রয়েছে। আপনার কোন অভিযোগ থাকলে-১৬১২২তে কল করে অবহিত করা মাত্র সমাধান পাওয়া যাবে। ভূমি কর্মকর্তা তিনি অনলাইনে কিভাবে সেবা পাওয়া যাবে তার সকল সেবা জনসাধারণের মাঝে তুলে ধরেন এবং জনসাধারণ যেন কোন হয়রানের শিকার না হন সে বিষয়ে আশ্বস্ত করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews