ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। স্থানীয় জেলা প্রশাসকের কার্যালয়ে শুরু হওয়া এই সেবা সপ্তাহ চলবে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত।

সোমবার সকালে কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ।
এরপর একটি শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয় থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।
ভূমি সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটন আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী,
ফরিদপুর পৌরসভার ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম। অনুষ্ঠানে পাওয়ারপয়েন্ট উপস্থাপনা করেন সরকারি কমিশনার ভূমি মোঃ জিয়াউর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি কমিশনার দীপজন মিত্র ।


Leave a Reply