ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে চাঞ্চল্যকর আলমগীর হত্যা মামলার আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার খারদিয়া মানিকদী সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অবিলম্বে আলমগীর হত্যায় জড়িত,, অন্যতম আসাম শানু মাতুব্বর, সরোয়ার মাতুব্বর, নুরু মোল্লা, বাবলু মাতুব্বর এবং শাহজামাল মাতুব্বরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন নিহত আলমগীর মাতুব্বরের কন্যা সাদিয়া আক্তার, স্ত্রী বিলকিস বেগম সহ স্থানীয়রা।।

উল্লেখ্য যে,গত রোববার খারদিয়া গ্রামে জমির ধান কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষ শানু মাতুব্বর ও সরোয়ার মাতুব্বরের লোকজন আলমগীর মাতুব্বরেক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। এঘটনায় নিহত আলমগীরের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে শানু মাতুব্বর ও সরোয়ার মাতুব্বর সহ অজ্ঞাত ৫০ জনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।এঘটনায় ইতিমধ্যে দুজন আসামিকে আটক করলেও বাকিরা গা-ঢাকা দিয়েছেন।
আসামিরা মোবাইল ফোনে বাদী পক্ষকে বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শনসহ জীবন নাসের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন। এসময় তারা হত্যাকান্ডে জড়িত ও দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।
এঘটনায় ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়ারুল ইসলাম বলেন চাঞ্চল্যকর আলমগীর হত্যা মামলায় এজাহার নমীয় দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদেরকেও অতিদ্রুত আটক করাে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা হবে।

Leave a Reply