এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের ডিক্রিরচর ইউনিয়নে গোলডাঙ্গী ব্রিজ সংলগ্ন পদ্মা নদীতে অবৈধভাবে ০১ টি ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন কালে স্থানীয় মেম্বারসহ ৩ জনকে আটক করেছে নৌ পুলিশ। শুক্রবার রাত সাড়ে চারটার দিকে সদর থানার নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইদ্রিস আলীর নেতৃত্বে ওই তিনজনকে আটক করা হয়।
এসময় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়৷
আটককৃতরা হলেন ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ডের মেম্বার শহিদ বিশ্বাস(৪৭), পিতা: মৃত শেরজন বিশ্বাস, সাং- আইজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী, থানা: কোতোয়ালি, ফরিদপুর সদর৷
(২) মো: নজরুল ইসলাম (৩৮), পিতা: মো: হালিম, সাং: সোহাগদল, থানা: নেছারবাগ, জেলা: পিরোজপুর,
(৩) মো: মোরসালিন, পিতা: মো: মোস্তফা কামাল, সাং: বিসারাকান্দি, থানা: বানাড়িপারা, জেলা: বরিশাল৷
নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ডিক্রিরচর ইউনিয়নের মেম্বারসহ ০৩ জনকে অবৈধভাবে বালু উত্তোলন কালে আটক করা হয়েছে । আটককৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ রয়েছে ।


Leave a Reply