এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর সদর উপজেলা থেকে এক মাদক কারবারি কে আটক করেছে ডিবি পুলিশ।
জানা গেছে, গোপন সংবাদের ভিওিতে গত ১৭ মে আনুমানিক বিকেল চারটার দিকে সদর উপজেলার গোয়ালকান্দি জনৈক আমিরল

উদ্দিনের বাড়ীতে অভিযান চালিয়ে মোঃ মজনু শেখ (৪৩) নামে ওই মাদক কারবারীকে ৫৭৫ পিস ইয়াবা ও ২০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।
আটককৃত মজনু শেখ ফরিদপুর সদর উপজেলার গোয়ালকান্দী গ্রামের আমির হোসেনের ছেলে।
এ সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহন চলমান রয়েছে।

Leave a Reply