এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:
জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় ফরিদপুরের যৌথ উদ্যোগে গরীব, অসহায় রোগীদের মাঝে চিকিৎসার জন্য আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক এ. এস এম আলী আহসানের সভাপতিত্বে আজ বুধবার (১৭মে) সকাল সাড়ে ৯ টার শহরের টেপাখোলা সমাজ সেবা কার্যালয়ের কনফারেন্স রুমে এসকল চেক বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের সুযোগ্য জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ । বিশেষ অতিথি ছিলেন,

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে এক আলোচনা সভার বক্তারা বলেন, সমাজ সেবা কার্যালরের মাধ্যমে ইতিপূর্বে সমাজের গরীব অসহার ও দঃস্থ মানুষের স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসাসহ অন্যান্য সহায়তা প্রদান করা হয়েছে।
বর্তমান সরকারের সমর যে উন্নয়নের ধারা তৈরী হয়েছে তা অব্যাহত রাখার স্বার্থে সবাইকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহবান জানান।

Leave a Reply