ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে একটি হত্যা মামলার বাদী ও নিহতের পরিবারকে হয়রানী এবং মামলাটিকে ভিন্নখাতে প্রভাবিত করতে আসামী পক্ষের দ্বারা তাদেরই পক্ষীয় একজনের বাড়ীর রান্না ঘর এবং গোয়ালঘরে অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দিবাগত ভোররাত ৪ টার দিকে ওই গ্রামের শানু মাতুব্বরের বাড়ির রান্নাঘর ও গোয়ালঘরে অগ্নিসংযোগের ঘটনায় এটি সম্পূর্ণ ভস্মীভূত এবং গাছপালা পুড়ে যায়। এ ঘটনায় অগ্নিসংযোগকালে হত্যা মামলার পক্ষীয় পাশ্ববর্তী বালিয়াচরা গ্রামের সুর্য মুন্সী নামে জনৈক একজনকে আটক করে ভাঙ্গা থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, গত শনিবার জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ওই গ্রামের আলমগীর মাতুব্বরকে পিটিয়ে হত্যা করে একই গ্রামের শানু মাতুব্বর ও তার লোকজন।ঘটনার দিন আলমগীর মাতুব্বর তার বাড়ির পাশে জমিতে ধান কটার ঘটনায় সংঘর্ষের জেরে শানু মাতুব্বর তার লোকজন নিয়ে হামলা চালায়।
আলমগীর প্রানে বাঁচার জন্য দৌড়ে পালিয়ে বাড়িতে চলে গেলে শানু মাতুব্বরের লোকজন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আলমগীরের বাড়ি ঘরে ব্যাপক ভাংচুর চালিয়ে তাকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে আনে।এসময় শানু মাতুব্বর ও তার লোকজন তাকে পিটিয়ে হত্যা করে বলে তার পরিবারের লোকজন বর্ননা দেন।

এ ঘটনায় নিহত আলমগীরের স্ত্রী বিলকিছ বেগম ও কন্যা সাদিয়া আক্তার এগিয়ে এলে তাদেরকেও মারপিট করে আহত করে।এঘটনায় নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে ৫০ জনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহতের কন্যা সাদিয়া আক্তার সাংবাদিকদের জানান আমার পিতাকে শানু মাতুব্বর ও তার লোকজন পিটিয়ে হত্যা করেছে।
এসময় শানু মাতুব্বরের লোকজন আমাদের বাড়ি ঘর ভাংচুর করেছে এবং আমাদের ঘরে থাকা নগদ টাকা,স্বর্নলংকার সহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এঘটনায় আমার মা বাদী হয়ে শানু মাতুব্বর সহ ৫০ জনকে আসামী করে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা করেছেন।মামলাটি ভিন্ন খাতে প্রভাবিত করতে শানু মাতুব্বর তার লোকজন দিয়ে নিজের গোয়াল ঘরে আগুন দিয়ে আমাদের উপর মিথ্যা দায় চাপানোর চেষ্টা চালাচ্ছে।
এসময় সে কান্না জড়িত কন্ঠে বলেন আমার দুটো ভাই তারা প্রবাসে থাকে বাড়িতে কোন পুরুষ লোক নেই।আমরা আজ সকালে ফজরের নামাজের জন্য উঠেই আমাদের বাড়ির পাশে শানু মোল্লার গোয়াল ঘর ও রান্না ঘরে ধোয়া দেখতে পাই এবং সেখানে ৪/৫ জন লোকজনের উপস্থিতি টের পেয়ে এগিয়ে যাই।এসময় তারা আমাদের দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়।
পালানোর সময় নুরু মোল্লা নামে শানু মোল্লার এক নিকট আত্মীয়কে আটক করে ভাঙ্গা থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো জিয়ারুল ইসলাম বলেন, অগ্নিসংযোগের ঘটনায় আটকের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষী প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply