এস, এম আকাশ , ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৪ মে ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেলা সাড়ে ১১টার দিকে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে উক্ত মাসিক সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবূ চৌধুরী,
জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, জেলার সিভিল সার্জন ডা: সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন সরকার,
এনএসআই উপ-পরিচালক মুজিবুর রহমান সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সকল উপজেলা চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


Leave a Reply