1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে আফজাল হোসেনের নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় শিক্ষা প্রকৌশল

  • শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ৮৭ বার পড়া হয়েছে

ফরিদপুরে আফজাল হোসেনের নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় শিক্ষা প্রকৌশল

এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী ফরিদপুর জেলার সকল উপজেলায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ফরিদপুর অফিস ।

ফরিদপুর জেলার নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেনের নেতৃত্বে ও নির্দেশনা মোতাবেক একদল সুদক্ষ, কর্মঠ ও মেধাবী প্রকৌশলী নিয়ে জেলার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সকল ভৌত অবকাঠামো উন্নয়ন, নতুন ভবন নির্মাণ, বিদ্যমান ভবনগুলোর সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ,

মেরামত ও সংস্কার এবং আসবাবপত্র সরবরাহ করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সেই সাথে আধুনিক সুবিধাসম্পন্ন মাল্টিমিডিয়া ক্লাসরুম, আইসিটি ল্যাব স্থাপন, ইন্টারনেট সংযোগ, আইসিটি সুবিধাসহ ভবন নির্মাণ করছেন।

ফরিদপুর জেলার সকল উপজেলা ইউনিয়ন পর্যায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বহু স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেনের নেতৃত্বে নিবেদিত প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীগণ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উন্নততর অবকাঠামো তৈরি করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের একটি অধিদপ্তর। এটি সরকারের শিক্ষা সংক্রান্ত কর্মসূচি বাস্তবায়ন, অবকাঠামো নির্মাণ ও রক্ষণাবেক্ষণ এবং শিক্ষাখাতের উন্নয়ন পরিকল্পনা ও ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজত। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকৌশল দপ্তর।

স্বাধীনতা যুদ্ধ উত্তর যুদ্ধ বিধস্ত বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের পূনঃনির্মাণ ও মেরামতের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে একটি “প্রকৌশল ইউনিট” গঠনের মাধ্যমে আজকের এই শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সৃষ্টি করেন।

স্বাধীনতার পর থেকেই বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার প্রত্যয়ে দেশের প্রতিটি মানুষকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে কাজ শুরু করেন।

জাতির জনকের সেই স্বপ্নকে বাস্তব রুপ দিতে তারই কন্যা গণতন্ত্রের মানসকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে যুগউপযোগী মানসম্মত শিক্ষা প্রদানের লক্ষ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এ লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কর্মকান্ডগুলো বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সর্বোচ্চ অগ্রাধিকার পায়।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা প্রতিষ্ঠানে ভৌত অবকাঠামো উন্নয়ন,নতুন ভবন নির্মাণ, বিদ্যমান ভবনগুলোর সম্প্রসারণ ও রক্ষণাবেক্ষণ, মেরামত ও সংস্কার এবং আসবাবপত্র সবরাহ করার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এরই ধারাবহিকতায় ফরিদপুর জেলায় চলমান একটি প্রকল্প “নির্বাচিত মাদ্রাসাসমূহের উন্নয়ন (১ম সংশোধিত)। নির্বাহী প্রকৌশলী আফজাল হোসেনের কাছে অত্র জেলায় এ প্রকল্পের চলমান কাজ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন,

বর্তমানে এই প্রকল্পের আওতায় অত্র জেলায় ২৪টি কাজের মধ্যে ১১টি সম্পন্ন হয়েছে এবং ১৩টি চলমান যা আগামী ডিসেম্বর, ২০২৩ এ শেষ হবে বলে আশা করা যাচ্ছে।

প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী ঘরে ঘরে শিক্ষার আলো পৌছে দিতে ও উল্লেখিত প্রকল্প ছাড়াও সকল প্রকল্পের কাজের গুণগত মান ঠিক রাখতে সংশ্লিষ্ট সহকারী ও উপসহকারী প্রকৌশলীগণসহ আমরা সবাই বদ্ধ পরিকর এবং সেই লক্ষ্যেই আমিসহ আমার দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ কাজ করে যাচ্ছে।

রুপকল্প-২০২১ এর আওতায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের অংশ হিসাবে দেশের শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে অত্র জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কাঠামোগত উন্নয়নের মাধ্যমে উন্নত জাতি গঠনে বলিষ্ঠ অংশিদার হতে যাচ্ছি।

নির্মাণ কাজ শতভাগ সম্পন্ন হওয়া ভবনসমূহের মধ্যে রয়েছে বোয়ালমারীতে উমরনগর চন্দনী দাখিল মাদ্রাসা, মধুখালীতে মাকড়াইল ছালেহা ফাজিল মাদ্রাসা,

আলফাডাঙ্গায় ধলাইরচর বরকতিয়া সিনিয়র মাদ্রাসা, সালথায় সালথা দাখিল মাদ্রাসা, নগরকান্দায় দহিসারা ইসলামিয়া দাখিল মাদ্রাসা,

সদরে আজিজুল উলুম দাখিল মাদ্রাসা, ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসা, ভুয়ারকান্দী দাখিল মাদ্রাসা, চুনাঘাটা আলিম মাদ্রসা, ভাঙ্গায় তারাইল এ.এস আলিম মাদ্রাসা, চরভদ্রাসনে বাহারুল উলুম দাখিল মাদ্রাসা।

নির্মাণ কাজ চলমান ভবনসমূহের মধ্যে রয়েছে বোয়ালমারীতে হাটখোলার চর মোহম্মদিয়া দাখিল মাদ্রাসা, পূর্বভাটদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা,

কোন্দারদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সালথায় পশ্চিম বিভাগদী আব্বাসসিয়া দাখিল মাদ্রাসা, ইউসুফদিয়া আলিম মাদ্রাসা, নগরকান্দায় আইনপুর আলিম মাদ্রাসা, কোদালিয়া শহীদ নগর আলিম মাদ্রাসা,

ফরিদপুর সদরে পশ্চিম বিল নালিয়া দাখিল মাদ্রাসা, বিসমিল্লাহ্ শাহ্ দরগা ফাজিল মাদ্রাসা, গেরদা আইনুল উলুম দাখিল মাদ্রাসা,

ভাঙ্গায় বড়গ্রাম ফুকুরহাটি নূরানী ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সদরপুরে কারীরহাট দাখিল মাদ্রাসা, চন্দ্রপাড়া সুলতানিয়া ফাজিল মাদ্রাসা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews