1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে জিয়া মোল্যা হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

  • বুধবার, ১০ মে, ২০২৩
  • ৮৫ বার পড়া হয়েছে

ফরিদপুরে জিয়া মোল্যা হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদন্ড

এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুর সদর উপজেলার গঙ্গাবর্দী গ্রামের জিয়া মোল্যা হত্যা মামলায় অভিযুক্ত তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে ফরিদপুর আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমান ও অনাদায়ে ৬ মাসের জেল। এসময় সাজাপ্রাপ্ত আসামীরা আদালতে উপস্থিত ছিল। এছাড়া মামলার অন্যান্য ৬ আসামীকে খালাস দিয়েছেন বিচারক।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজের ২নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক সিহাবুল ইসলাম এই রায় দেন। সাজাপ্রাপ্ত আসামীরা পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের সামচু সরদারে ছেলে বাবুল সরদার, শাহিন সরদার, ও গফুর মোল্লার ছেলে জুবায়ের মোল্যা।
মামলা সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টায় দিকে ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়েনের পশ্চিম গঙ্গাবর্দী গ্রামের জিয়া মোল্যা(৩৫) ও তার চাচাতো ভাই জিয়া মাতুব্বর মোটর সাইকেলে করে বাড়ী ফিরছিলেন। পথে গঙ্গাবর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় তাদের মোটরসাইকেলের গতি রোধ করে আসামিরা পূর্ব শত্রুতার জের ধরে জিয়া মোল্যা ও তার চাচাতো ভাই কে কুপিয়ে মারাত্বক জখম করেন। ওই দিন রাতেই জিয়া মোল্যা হাসপাতালে মারা যায়। এই ঘটনায় নিহত জিয়ার বাবা সাহিদ মোল্যা ১০জন কে এজাহার ভূক্ত আসামী করে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
রাষ্ট্র পক্ষের আইনজীবি মো. সানোয়ার হোসেন বলেন, জিয়া মোল্যা হত্যা মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমান শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজের ১নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক সিহাবুল ইসলাম এই রায় দেন। এই রায়ে চার্জশীট ভূক্ত ৯জন আসামীর মধ্যে সাক্ষ্য প্রমানের ভিত্তিতে সন্দেহাতিতভাবে এই হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমান, অনাদায়ে ৬ মাসের সাজা প্রদান করেন বিজ্ঞ বিচারক। দুই জন পলাতক ছাড়া সাজাপ্রাপ্ত আসামীসহ ৭ জন আদালতে উপস্থিত ছিলেন। ৩ আসামী বাদে বাকীদের খালাস দেয়া হয়। এই মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেন।
পরে পুলিশ সাজাপ্রাপ্ত আসামীদের আদালত থেকে জেল হাজতে নিয়ে যায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews