এস,এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে ইউএনও মোঃ আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা ও সরকারি গাড়ি ভাংচুরের ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার ডুমাইন থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন: ডুমাইন ইউনিয়নে চেয়ারম্যান শাহ মো. আসাদুজ্জামান তপন, নিশ্চিন্তপুর গ্রামের মো. প্রিন্স মোল্যা, ইব্রাহিম মোল্যা ও কবিরুল ইসলাম।
ওই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের জায়গা জমি নিয়ে স্থানীয়দের সঙ্গে বিরোধ চলছিলো।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রশাসন সেখানে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে কিছু লোক মাইকিং করে লোক জড়ো করে ইউএনওর ওপর হামলা চালায়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান চৌধুরীসহ ৭ জন আহত হয়। এসময় ইউএনওর ব্যবহৃত সরকারি গাড়ি ভাংচুর করা হয়।

এ ঘটনায় মধুখালী থানার এসআই প্রবীর কুমার এবং ইউএনওর গাড়ি চালক সুমন শেখ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করে দুটি মামলা দায়ের করেন।
ওসি শহিদুল ইসলাম জানান, অন্য আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যহত আছে।

Leave a Reply