1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

ফরিদপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণসহ আড়াই মাস পর চিকিৎসাধীন অবস্থায় কিশোরীর মৃত্যুর ঘটনায় লিটন মাতুব্বর (২২) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড সেই সাথে এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (৩ মে) দুপুর ১২টার দিকে ফরিদপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন। রায় প্রদানকালে আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাকে পুলিশ প্রহরায় জেল হাজতে পাঠানো হয়। মামলার বিবরণে জানা যায়, ওই কিশোরীর মা বাজারে চায়ের দোকানে পানি সরবরাহ করতেন। সেজন্য তাকে বেশিরভাগ সময় বাড়ীর বাহিরে কাজে ব্যস্ত থাকতে হয়।

এর সুবাদে কিশোরী বাড়িতে একাই থাকতো। এই সুযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া গ্রামের রাশেদ মাতুব্বরের ছেলে আসামি লিটন মাতুব্বর কিশোরীর বাড়িতে যাতায়াত করে কিশোরীর সাথে সখ্য গড়ে তোলে। এক পর্যায়ে লিটন নানা প্রলোভন দেখিয়ে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করে।

ঘটনার দিন ২০১৭ সালের ১০ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কিশোরীর মা বাড়িতে না থাকায় লিটন বাড়িতে প্রবেশ করে কিশোরীর মুখে কাপড় গুজে তাকে ধর্ষণ করে এবং এ কথা কাউকে না বলার জন্য হুমকি দেয়। পরবর্তীতে কিশোরী এ কথা কাউকে না বলে ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। প্রায় দুই মাস পর কিশোরী তার মায়ের কাছে সব কথা খুলে বললে, কিশোরীর মা তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেই সাথে তিনি কয়েক দফা সালিশ বৈঠক করেন। তবে ওইসব সালিশের রায় মানেনি লিটন। পরে এ ঘটনার ৭৩ দিন পর কিশোরীর চাচা বাদী হয়ে ২০১৭ সালের ২৪ মার্চ লিটন মাতুব্বরকে একমাত্র আসামি করে ধর্ষণের অভিযোগে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরদিন ২৫ মার্চ কিশোরী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঘটনা তদন্ত করে ২০১৭ সালের ১৫ ডিসেম্বর ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) রতন কুমার মন্ডল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাড. স্বপন পাল বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(২) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় একমাত্র আসামি লিটন মাতুব্বরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের রায় দিয়েছেন আদালত।

তিনি বলেন, আসামিকে এক লাখ টাকা দিতেই হবে। এখানে অনাদায়ের বিষয় রাখা হয়নি। তিনি বলেন, এ রায় সমাজে সুস্থতা ফিরতে ও দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। আমরা এ রায়ে অত্যন্ত খুশি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews