এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, ফরিদপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে আজ মঙ্গলবার(০২ মে) রাত পৌনে চার দিক ফরিদপুর জেলার বোয়ালমারী থানার বর্ণীর চর গ্রাম থেকে অজ্ঞান পার্টির লিডারকে গ্রেপ্তার করেছে।
র্যাব-৮, ক্যাম্প সূত্রে জানা যায়, উক্ত আসামিরা
দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন সময়ে বিদেশ থেকে দেশে ফিরে আসা প্রবাসীদের টার্গেট করে খাদ্যদ্রব্যের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে সমস্ত কিছু লুট করে নেওয়ায় তাদের পেশা।
গত ১৬ এপ্রিল তারিখ ভিকটিম প্রবাসী মোঃ রুবেল শেখ বিদেশ থেকে ফিরে বাসায় আসার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নেমে তার কাছে বাংলাদেশের সিম না থাকায় একজন ব্যক্তিকে বাড়িতে কল করবে বলে মোবাইল চায় এবং ওই মোবাইল ফোনে বাসায় কথা বলে।
কিন্তু ভাগ্যের পরিহাস রুবেল জানতো না যে ওই ব্যক্তি একজন অজ্ঞান পার্টির লিডার তারপর থেকে ওই ব্যক্তি রুবেল কোথায় যাবে জেনে নেয় এবং বলে যে সেও রাজবাড়ী যাবে রুবেল ওই ব্যক্তির সহায়তায় ফেরিতে তার মালামাল উঠায়।
নদীর মাঝপথে ওই ব্যক্তি প্রবাসী রুবেলকে পানি পান করানোর জন্য একটি বোতল দেয় রুবেল পানি পান করার পর তার জ্ঞান হারিয়ে ফেলে। এই সুযোগে আসামি রুবেলের মালামাল নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে সে অজ্ঞাত আসামী করে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মামলা-২২/১১৩, তারিখঃ ১৮/০৪/২০২৩ ইং ধারা- ৩২৮/৩৭৯ পেনাল কোড-১৮৬০ এ একটি মামলা করে। উক্ত ঘটনার পর র্যাব-৮,
ফরিদপুর ক্যাম্পের গোয়েন্দা টিম গোয়েন্দা তৎপরতা শুরু করে। আজ ০২ মে ২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ওই মামলার অজ্ঞাত সন্দেহজনক আসামি মোঃ আব্দুল্লাহ (২৪), পিতা-মোঃ আব্দুল আলিম, সাং-পশ্চিম চর গুলি,

ফরিদপুর জেলা বোয়ালমারী থানাধীন বর্ণীর চর গ্রামস্থ এলাকায় অবস্থান করছে। পরবর্তীতে ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বেএকটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত মামলার প্রধান আসামি এবং অজ্ঞান পার্টির লিডার আসামী
মোঃ আব্দুল্লাহকে ফরিদপুরের বোয়ালমারী থেকে চোরাই মালামালসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত আলামতের মধ্যে উল্লেখযোগ্য হলো -অ্যাপলের স্মার্ট ওয়াচ, বিদেশি হাত ঘড়ি, বিভিন্ন ব্যক্তির ক্রেডিট কার্ড, মোবাইলের সিম কার্ড,
বিদেশি পারফিউম, বিদেশি কসমেটিক, বিদেশি পোশাক,চকলেট, টর্চ লাইট সহ বিভিন্ন মালামাল। পরবর্তীতে ভিকটিমের চোরাই উদ্ধারকৃত মালামালসহ আসামিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট, নৌ-পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

Leave a Reply