1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে ঔষধ সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন

  • মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৪১ বার পড়া হয়েছে

ফরিদপুরে ঔষধ সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন

এস, এম আকাশ,ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরে সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন ফরিদপুরবাসীর উদ্যোগে সাধারণ জনগণকে ঔষধ সিন্ডিকেটের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি ফরিদপুর জেলা শাখা কতৃক কথিত অবৈধ সিন্ডিকেট তৈরী করে ঔষধের দাম এমআরপি মূল্যে বিক্রি করতে বাধ্য করার প্রতিবাদ ও সিন্ডিকেটের মূলহোতাদের আইনের আওতায় আনার দাবীতে সকল স্বেচ্ছাসেবী সংগঠন ও সচেতন ফরিদপুর বাসীর আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবী সংগঠন বাতিঘর এর সভাপতি ইঞ্জিনিয়ার পারভেজ হোসেন এর সভাপতিত্বে আজ মঙ্গলবার (২ মে) সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয় ।

উক্ত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, মুক্ত সমাজের সমন্বয় মোহাম্মদ রাজিব, তুহিন মোল্লা , মোঃ আওয়াল শেখ, মোঃ রঞ্জন শেখ, উই কেয়ার এর সমন্বয়ক সঞ্জয় সাহা, আমরা ক’জন এর সমন্বয়ক আলিম হায়দার তুহিন, ব্লাড লিংক ফরিদপুরের সমন্বয়ক খায়রুল ইসলাম রোমান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক রুমন চৌধুরী প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এনামুল হাসান গিয়াস।
এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আবরার নাদিম ইতু, স্বেচ্ছাসেবী সংগঠন পজিটিভ ফরিদপুর এর সভাপতি তুহীন বিন আলমগীর,

জেলা বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান বনি, এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।
মানববন্ধনে নেতৃবৃন্দ সিন্ডিকেটের মাধ্যমে সর্বোচ্চ খুচরা মূল্যে ঔষধ বিক্রি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তারা বলেন আগে একজন গরীব মানুষ ঔষধের গায়ে লিখিত মূল্য থেকে কিছুটা ছাড় পেত যা গরীব খেটে খাওয়া মানুষের চিকিৎসা সেবা পেতে সহায়ক হতো।

কিন্তু বর্তমানে একটি কুচক্রী মহল প্রত্যেক দোকানিকে ঔষধের গায়ে লিখিত মূল্যে ঔষধ বিক্রি করতে বাধ্য করছে, যা সেবা খাতকে কলূষিত করছে।

অবিলম্বে এই অবস্থার পরিবর্তন না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির হুশিয়ারি দেন তারা।
মানববন্ধন কর্মসূচি শেষে তারা ফরিদপুর জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews