শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি জসীমউদদীন হলে এসে শেষ হয়। সকাল ১০টায় কবি জসীমউদদীন হলে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তর কতৃক আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবীরের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লিটন আলী,
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বিপুল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসটি) আশেকুল হক, ফরিদপুর আঞ্চলিক শ্রম অফিসের উপ পরিচালক মো. সাইফুল ইসলাম,
জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার আহবায়ক গোলাম মো. নাছির প্রমুখ। আলোচনা সভা থেকে শ্রমিকদের যে কোন প্রয়োজনে জেলা প্রশাসন পাশে থাকবে বলে জানানো হয়।


Leave a Reply