1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আপনারা প্রত্যেকেই মানবসেবায় নিয়োজিত থাকবেন. ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান

  • বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১০১ বার পড়া হয়েছে

আপনারা প্রত্যেকেই মানবসেবায় নিয়োজিত থাকবেন. ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান

এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

জনগণ আপনাদের ভোট দিয়ে সাধারণ মানুষের সেবা করার দায়িক্ত দিয়েছেন, আগামী পাঁচ বছর স্থানীয় সরকারের নির্দেশ মোতাবেক আপনারা প্রত্যেকেই মানবসেবায় নিয়োজিত থাকবেন। ফরিদপুর সদর উপজেলার ১১ টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুরের পরোপকারী, মানবিক জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ নব নির্বাচিত জনপ্রতিনিধিদের উদ্দেশে এসব কথা বলেন।

তিনি বলেন, এই পাঁচ বছর যারা সাধারণ মানুষের সেবা নিশ্চিত করবে এবং সুশাসন প্রতিষ্ঠা করবে, তাদেরকে সাধারণ মানুষ আবারও ভোট দিয়ে দায়িক্ত অর্পণ করবে। আর যারা এর ব্যত্যয় ঘটাবে তাদেরকে প্রত্যাখ্যান করবে। সুতরাং আপনাদের প্রত্যেকের উচিত নিজ নিজ দায়িক্ত সঠিকভাবে পালন করা। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা সরকার প্রধান শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন বিধায় আজ স্থানীয় সরকার অনেক শক্তিশালী হয়েছে, চেয়ারম্যানদের ক্ষমতা প্রসারিত হয়েছে।

আজ বুধবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর কবি জসীম উদ্দীন হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৬ মার্চ এই ১১টি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।

শপথগ্রহণ অনুষ্ঠানে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ। এছাড়াও সংরক্ষিত নারী সদস্য এবং সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, আশিকুল হক, বিপুল চন্দ্ৰ দাস, জেলার সিনিয়র নির্বাচন অফিসার মো. হাবিবুর রহমান প্রমুখ।

শপথ গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান ১১. সংরক্ষিত নারী সদস্য ৩৩, সাধারণ সদস্য ৯২ মোট ১৪৩ জন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি জিয়াউর রহমান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews