1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে চালককে হত্যা করে প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪

  • মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৯৫ বার পড়া হয়েছে

ফরিদপুরে চালককে হত্যা করে প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৪

এস , এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালী উপজেলায় উজ্জ্বল সরদার (৪৮) নামে এক প্রাইভেটকার চালককে হত্যা করে প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এছাড়া ছিনতাই হওয়া প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার(২৫ এপ্রিল) বিকাল ৩ টার দিকে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার দিবাগত রাতে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার আশুলিয়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে নূর মোহাম্মদ তপু (৩৩), গোপালগঞ্জের কাশিয়ানী থানার বাগঝাপা এলাকার ওলিয়ার শেখের ছেলে সাব্বির শেখ (১৯),

একই জেলার কাশিয়ানী থানার উচু মাজরা গ্রামের মিন্টু মোল্যার ছেলে রানা মোল্যা (২২) ও মেহেরপুরের গাংনী থানার হাড়াভাঙ্গা এলাকার মনিরুজ্জামানের ছেলে মুজিবুল ইসলাম সাইফ (৩০)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, আন্তঃজেলা গাড়ি ছিনতাই চক্রের সদস্য নূর মোহাম্মদ তপু এবং আরাফাত মোল্যা প্রাইভেট চালক উজ্জ্বলকে ভাড়ার কথা বলে ঢাকার

বাইপাইল হতে গোপালগঞ্জের কাশিয়ানীর উদ্দেশ্যে রওনা করে। পরে কাশিয়ানী হতে তাদের সাথে অপর সহযোগী সাব্বির শেখ যোগ দেয়।

তারা কৌশলে কাশিয়ানী উপজেলার মাঝিগাতী স্ট্যান্ডে একটি রেস্টুরেন্টে ইফতারের সময় লাচ্চীর সাথে ঘুমের ওষুধ মিশিয়ে প্রাইভেটকার চালক উজ্জ্বলকে পান করায়।

পুলিশ সুপার বলেন, এরপর আসামিরা ফরিদপুরের মধুখালীর উদ্দেশ্য রওনা করে। পথিমধ্যে তারা দোকান হতে রশি কিনে।

প্রাইভেটকার চালক উজ্জ্বল শেখ ঘুমের ওষুধের কারণে কিছুটা অচেতন হলে আসামি নূর মোহাম্মদ তপু আরাফাত মোল্লা ও সাব্বির শেখ গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে চালক উজ্জ্বলকে হত্যা করে এবং মৃত্যু নিশ্চিত করার জন্য ধাঁরালো ছোরা দিয়ে বুকের বাঁম পাশে ছয়টি আঘাত করে।

অতঃপর প্রাইভেটকারটি ছিনতাই করে ঢাকা নিয়ে চলে যায়। পরে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে মূলহোতাসহ ৪ জনকে গ্রেফতার করে। এছাড়া এ হত্যায় জড়িত পলাতক আরাফাত মোল্যাকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)

শেখ মো. আবদুল্লাহ বিন কালাম, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন করসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রসঙ্গ বুধবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার মাথুরাপুরের মান্দারতোলা এলাকায় ইটের সলিং রাস্তার ওপর থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে অজ্ঞাতনামা মরদেহ সনাক্তের জন্য মধুখালী থানার ফেসবুক পেইজে প্রচার করে। পরে তার নাম-পরিচয় জানা যায়। এরপর থেকে পুলিশ এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews