এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
বোয়ালমারীতে ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমানের সামনেই সমাজ সেবায় ব্যাপক আলোচিত ও কাদিরদী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি,
তরুন সমাজ সেবক ও আমানা গ্রুপের পরিচালক মোঃ দেলোয়ার হোসেনকে হত্যার উদ্দেশে কুপিয়ে রক্তাক্ত জখম করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে বোয়ালমারী উপজেলার কাদিরদী বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় হাজারের অধিক মানুষ অংশ নেয় ।
সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টুর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, কাদিরদী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ নূরুজ্জামান,
বোয়ালমারী উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক এম এম শফিউল্লাহ শাফি, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপিত এ্যাড. কোরবান আলী, জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল ইসলাম বাচ্চু,
সাবেক চেয়ারম্যান মোল্যা মোঃ ইসহাক হোসেন, সাতৈর ইউনিয়ন শ্রমীক লীগের সভাপতি মোল্যা মনিরুজ্জামান, সাতৈর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আব্দুল হালিম শেখ, কাদিরদী দি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত দাস,
যুবলীগ নেতা মোঃ ফয়সাল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুরের পাঁচ জেলার সাংবাদিকদের সংগঠন পদ্মা বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম আকাশ।
মানববন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসী রুবেল, মোবারক এরা সমাজের চিহ্নিত সন্ত্রাসী ও মাদককারবারী। এরা একের পর এক চুরি,
ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তরুন সমাজ সেবক দেলোয়ার হোসেন সন্ত্রাসীদের এসব ঘুন্নিত কাজের প্রতিবাদ করায় এরা আগে থেকেই দেলোয়ার হোসেনের ওপর ক্ষীপ্ত ছিলো।
এসময় বক্তারা বলেন, ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দর রহমান
এবং তিনজন ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে এধরনের ঘটনা ঘটাতে পাড়ে তারা দেশ ও সমাজের সর্বোচ্চ বিপদজনক। তাদেরকে এবং তাদের উসকানিদাতা সবাইকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ সাস্তির দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত শুক্রবার চানরাত আনুমানিক ১০ টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের অপর পার্শ্বের একটি দোকানের ভিতরে ফরিদপুর-১
আসনের সাবেক সংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, কাদিরদী দি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু,
জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল ইসলাম বাচ্চ, কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান আলতাফ হোসেন, সাবেক মেম্বার মোতালেব মোল্লাসহ আরো অনেকে মিলে শুভেচ্ছা বিনিময় শেষে সাবেক সংসদ আব্দুর রহমান চলে যাওয়ার উদ্দেশ্যে উঠে দাড়াই।

এসময় পূর্বপরিকল্পিত রুবেল ও মোবারকসহ সন্ত্রাসীরা মিলে দেলোয়ার হোসেনের ওপর হামলা চালিয়ে তার মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখমসহ শরিরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি মারপিট করে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার সাথে সাথেই বোয়ালমারী থানার পুলিশ, ফরিদপুর ডিবি পুলিশ ও মধুখালী সার্কেলের সিনিয়র এ.এসপি সুমন কর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাবাবিক রাখতে এবং অপরাধিদের গ্রেফতারে সর্বোচ্চ ভূমিকা পালন করেন।
দেলোয়ার হোসেনের অবস্থা আসংখা জনক। তিনি বর্তমান ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এবিষয়ে মধুখালী সার্কেলের সিনিয়র এ.এসপি সুমন কর জানান, এঘটনায় অজ্ঞাত ৪ থেকে ৫ জনসহ এজাহারে ১৯জনের নাম উল্লেখ করে রবিবার বোয়ালমারী থানায় একটি মামলা হয়েছে।
ঘটনা ঘটার সাথে সাথেই আমরা অভিযান শুরু করেছি। দিনরাত ২৪ ঘন্টাই আমাদের অভিযান চলমান আছে। এপর্যন্ত ৩ জনকে আটক করা হয়েছে। বাকি সব আসামিদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে।

Leave a Reply