এস , এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের চানমারী কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে আজ শনিবার সকাল সাড়ে সাতটায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এতে ইমামতি করেন চকবাজার জামে মসজিদের ইমাম মোঃ ইনামুল হাসান।

এর আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফরিদপুরের. সুযোগ্য জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএসএনআই। পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা ও দয়ারা জজ আকবর আলী শেখ,

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ । অনুষ্ঠান সঞ্চালনা করেন ফরিদপুর পৌরসভার ২নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম।
বক্তারা সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান।
এরপর দোয়া ও মুনাজাত করা হয়। পরে কুশল বিনিময় করা হয়।

Leave a Reply