1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বোয়ালমারীতে সাবেক এমপির সামনেই দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম

  • শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে

বোয়ালমারীতে সাবেক এমপির সামনেই দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম

এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দর রহমানের সামনেই বোয়ালমারী উপজেলার সমাজ সেবায় ব্যাপক আলোচিত ও কাদিরদী দি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করলেন সন্ত্রাসীরা দুই ভাই।

এরা হলেন, কাদিরদী গ্রামের মৃত বিল্লাল বিশ্বাসের ছেলে মোবারক(১৮) ও রুবেল (২০) ।
শুক্রবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ৯ টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের অপর পার্শ্বের একটি দোকানের ভিতরে এঘটনা ঘটে।

ঘটনার সময় আরো উপস্থিত ছিলেন, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, ছাত্তার বিশ্বাস, শাফি মৃধা, হাকিম বিশ্বাস, কানাই দাস, সাবেক মেম্বার মোতালেব মোল্লা, জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম বাচ্চু।

জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১২ টার দিকে কাদিরদী মিয়াবাড়ী এলাকার রিবা খন্দকারের পুকুরে সন্ত্রাসীদের ভাই রিফাত ( ১৩) উল্টা পাল্টা সাতার কেটে গোসল করার নামে পানি ঘোলা করছে।

তখন দেলোয়ার হোসেনের মা বলেন এই মনি তুই কিডা পানি ঘোলা করিস না। তখন রিফাত রেগে গিয়ে দেলোয়ার হোসেনের মায়ের ওপর চড়াও হয়ে খুবই অশুভ আচরণ করে। এঘটনায় দেলোয়ার হোসেন বোয়ালমারী থানায় অভিযোগ দিলে রিফাতকে পুলিশ গ্রেপ্তার করে ।

বিষয়টি নিয়ে চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, ছাত্তার বিশ্বাস, শাফি মৃধা, হাকিম বিশ্বাস, কানাই দাস, সাবেক মেম্বার মোতালেব মোল্লা, জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম বাচ্চু ও ফরিদপুর – ১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান সবাই মিলে ঘটনাস্থলে আব্দুল্লার দোকানে বসে আলাপ আলোচনা শেষে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান চলে যাওয়ার উদ্দেশ্যে উঠে দাড়াই।

এসময় সন্ত্রাসী রুবেল ও তার ভাই মোবারক দুই ভাই মিলে দেলোয়ার হোসেনের ওপর হামলা চালিয়ে মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালানোর চেস্টাকালে উপস্থিত জনতা সন্ত্রাসী মোবারককে আটক করতে পারলেও রুবেল দ্রুত পালিয়ে যায়।

দেলোয়ার হোসেনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বোয়ালমারী থানা পুলিশ ও মধুখালী সার্কেলের সিনিয়র এএসপি সুমন কর এলাকায় অবস্থান করেছেন।

দেলোয়ার হোসেনের মাথায় তিনটি কোপের চিহ্ন পাওয়া গেছে। তার অবস্থা আসংখা জনক। এবিষয়ে এখনো মিডিয়ার সামাদের কিছু বলছেননা পুলিশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews