এস.এস আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর-২ আসনের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নসহ নগরকান্দা ও সালথা উপজেলার প্রতিটি ইউনিয়নের হতদরিদ্র, গরীব, অসহায়দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ঈদ উপহার হিসেবে শাড়ী,
লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম এখনো অব্যাহত রেখেছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত ও বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক কাজী আব্দুস সোবহান।
তিনি প্রতিদিন গাড়ী ভর্তি হাজার হাজার শাড়ী, লুঙ্গি নিয়ে ফরিদপুর-২ আসনের বিভিন্ন ইউনিয়নে গিয়ে হতদরিদ্র, গরীব, অসহায়দের মাঝে বিতরণ করে আসছেন। এরই ধারাবাহিকতায় আজ (১৯ এপ্রিল) নগরকান্দা উপজেলার পুড়াপাড়া বাজারসহ আশে পাশে গ্রামে এসব শাড়ী লুঙ্গি বিতরণ করেন তিনি।
এসময় তিনি বলেন, বাংলাদেশ এখন আর আগের মত নেই, বর্তমান বাংলাদেশের রাস্তা ঘাট, কলকারখানা, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা ব্যবস্থাসহ সবখানেই ব্যাপক উন্নয়ন হয়েছে। হয়েছে স্বপ্নের পদ্মা সেতু, হয়েছে মেট্রোরেল। তিনি বলেন,
এখন আর তরকারী পচেনা, যাবতীয় ফলমুল পাচেনা করিদপুরসহ দক্ষীন বঙ্গের মানুষ টাটকা ফলমুল ও শাক সবজি নিয়ে ঢাকায় গিয়ে একদিনেই বিক্রি করে আবার বাড়ী ফিরে আসতে পারে। আর এই সবই সম্ভব হয়েছে শুধমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

সেই জন্য উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে।
এসময় তিনি আরও তিনি বলেন, গরিব অসহায় মানুষ নতুন শাড়ি কাপড়, পাঞ্জাবি পড়ে হাসিমুখে ঈদ উদযাপন করবে এটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়া।

সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এই আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা ফরিদপুর-২ আসনের গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপহার সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছি।
তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার সামগ্রী গরিব, অসহায়দের মাঝে পৌঁছে দিচ্ছি। পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বিতরণকালে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Leave a Reply