1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে জেলা পর্যায়ে হামদ- নাত, ক্বেরাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৯১ বার পড়া হয়েছে

ফরিদপুরে জেলা পর্যায়ে হামদ- নাত, ক্বেরাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত

এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা পর্যায়ে হামদ-নাত, ক্বেরাত ও আযান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে । আজ রবিবার (১৬ এপ্রিল) বিকালে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ফরিদপুরের নয়টি উপজেলার উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হামদ, নাত, ক্বেরাত ও আযান প্রতিযোগিতার চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রতিযোগীরা জেলা পর্যায়ে অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় চূড়ান্তভাবে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন ফরিদপুরর পরোপকারী মানবিক জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

এ সময় তিনি প্রতিযোগীদের উদ্দেশে বলেন, মাদ্রাসার ছাত্ররা শুধু ইমাম, মুয়াজ্জিন নয় বরং সকল পর্যায়ে যাতে চাকরি করতে পারে সেভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। তোমাদের ধর্ম শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষায়ও পারদর্শী হতে হবে।

প্রত্যেক শিশু কিশোরকে যদি আধুনিক শিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তোলা যায়, তাহলে সে দেশের সম্পদ হিসেবে রূপান্তরিত হয়। সরকার শিক্ষা ক্ষেত্রে সকল ব্যবস্থায় আধুনিকায়নের চেষ্টা করছে।

আমাদের প্রত্যেক পরিবার এবং শিক্ষক সমাজকে এ বিষয়ে সচেতন হয়ে শিক্ষার্থীদের আধুনিক মানের গড়ে তোলার চেষ্টা করতে হবে। তবেই আমরা কাঙ্খিত জায়গায় পৌঁছতে পারব, এতে থাকবে না কোন ভেদাভেদ।

জেলা প্রশাসক আরও বলেন, আগামীতে আমরা হামদ, নাত, ক্বেরাত ও আযান দিতে আগ্রহীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ গ্রহণ করব।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আশিকুল হক, বাকি মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রেশাদ ইসলামসহ আরো অনেকে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews