এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
প্রবাসে থেকেও দেশের গরীব অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন আব্দুল আহাদ মিয়া নামে এক দুবাই প্রবাসী। তিনি সব সময় দেশের মানুষের খোজখবর রাখাসহ এলাকাবাসীদের যাবতীয় বিপদে আপদে তাদের সাহায্য সহযোগিতা করে থাকেন।
আজ রবিবার (১৬ এপ্রিল) বোয়ালমারীর উপজেলার দাদপুর ইউনিয়নে তার প্রতিষ্ঠিত কমলেশ্বরদী শুকুরননেছা মহিলা হাফিজিয়া মাদ্রাসায় এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন। তারা বলেন, আব্দুল আহাদ মিয়া ১৯৭৪ সালের ১৯ এপ্রিল বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামে জন্ম গ্রহন করেন । তার পিতার নাম মরহুম কুবাদ হোসেন মিয়া।
আহাদ মিয়া লেখাপড়ার পাশাপাশি দির্ঘদিন যাবৎ জাতীয় দৈনিক পত্রিকায় সাংবাদিকতা করেছেন। লেখাপড়া শেষ করে ২০০০ সালে সংযুক্ত আরব আমিরাতে পারিজমান তিনি। দির্ঘদিন আবুধাবীতে হাইকোর্ট ও শিক্ষা প্রতিষ্ঠানে সরকারী ভাবে ন্যায় ও নীতির সাথে কাজ করেছেন। বর্তমান তিনি কোরআন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। তার কর্মদক্ষতায় তিনি বিভিন্ন ক্ষেত্রে পুরস্কারে ভূষিত হয়েছেন অনেকবার
পরিশ্রমী নিষ্ঠাবান ও পারিবারিক সাপট এর কারনে তিনি এখন উন্নতির শীর্ষে অবস্থান করেছেন। আব্দুল আহাদ মিয়া দুই সন্তানের জনক। তার নীজ এলাকায় মায়ের নামে কওমি মাদ্রাসা ও বাবার নামে মার্কেট করে ব্যাপক সারা পেয়েছেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মদ্রাসা ও মসজিদে আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। বাবা মায়ের সুনামের কারনে কমলেশ্বরদী মিয়া পাড়া বড়বাড়ীর ঐতিহ্য সন্তান হিসেবে এলাকার প্রভাব ও সম্মানের সাথে চলাফেরা করেন তিনি।
তিনি আজ বিদেশ থেকে মোবাইল ফোনে এই প্রতিবেদককে জানান, দান যাকাত ডান হাতদিয়ে দিলে বাম হাত জানবেনা। আমিও ঠিক তেমনি অতি গোপনে বাংলাদেশের অসহায় শরীর মানুষকে যতটুকু সম্ভব সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। আমি দেশে ফিরে অসহায় গরীব মানুষদের পাশে থেকে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই।

Leave a Reply