1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে বিকাশ প্রতারণায় গ্রেফতার ৪ জন

  • রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৯০ বার পড়া হয়েছে

ফরিদপুরে বিকাশ প্রতারণায় গ্রেফতার ৪ জন

এস, এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরে বিকাশ প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ রোববার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার সময় ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইমদাদ হোসাইন এসব তথ্য জানান।
এর আগে শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদরপুর উপজেলার আফসার মুন্সীর কান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।

আটককৃতরা হলেন, জালাল ব্যাপারীর ছেলে মো. কামাল ব্যাপারী । মজিবুর মাতুবরের ছেলে জাকির মাতুব্বর ও সাকিল মাতুব্বর ।আলেপ সরদারের ছেলে মাসুদ সরদার। এদের সকলের বাড়ি সদরপুর উপজলার আফসার মুন্সীর ডাঙ্গী গ্রামে। মোহাম্মদ ইমদাদ হোসেন জানান, সারাদেশে বিকাশের সাধারণ গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে তাদের অর্থ হাতিয়ে নেয় একটি চক্র। এদের বড় একটি গোষ্ঠী ফরিদপুর এলাকার বাসিন্দা। প্রতিমাসে পুলিশ ও র্যাবের অভিযানে এ চক্রের সদস্যরা গ্রেফতার হলেও থেমে নেই এদের প্রতারণা।

প্রতারক চক্রের বিরুদ্ধে পুলিশের নিয়মিত নজরদারির অংশ হিসেবে, গোয়েন্দা পুলিশ খবর পায় সদরপুর উপজেলার আফসার মুন্সীর ডাঙ্গী গ্রামের একটি বাগানের মধ্যে প্রতারক চক্ররা অবস্থান নিয়ে অনলাইন প্রতারণার ফন্দি আটছে। এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ১০টি মোবাইল ফোন, ১৪টি বিভিন্ন মোবাইল কোম্পানির সিম জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা বিভিন্ন এ্যাপ ব্যবহার করে সাধারণ গ্রাহকদের বিকাশ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে সদরপুর থানায় বাদী হয়ে মামলা দায়ের করছে গোয়েন্দা পুলিশ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews