এস , এম আকাশ , ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ এর সৌজন্যে ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ চৌধুরী বারীর সভাপতিত্বে ভাষানচর হামিদনগর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সুবিধা বঞ্চিত ৭০০ পরিবারের মাঝে দেশরত্ন শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করা হয়।
উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বিপুল ঘোষ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফারুক হোসেন, সহ-সভাপতি কে এম সেলিম,
সহ-সভাপতি মাইনুদ্দিন আহমেদ মানু, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মিসেস আইভি মাসুদ, জেলা আওয়ামীলীগের সদস্য সুবল চন্দ্র সাহা ও সৈয়দ মাসুদ হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ সুলতান রাহাত খান, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদসহ অন্যান্য নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশ এই রমজান মাসে কোন ইফতার পার্টি না করে সেই টাকা দিয়ে গরীব অসহায় মানুষকে সাহায্য করতে। তাই জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে আজাদ আজ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার নিয়ে এসেছেন। বক্তারা আরোও বলেন, তিনি সহ তার পরিবারের সকলেই প্রত্যেকে ঈদ সহ বিভিন্ন সময় মানুষকে সাহায্য সহযোগিতা করছেন। বিভিন্ন স্কুল,কলেজ, মাদ্রাসা, হাসপাতাল প্রতিষ্ঠা করার পাশাপাশি শিক্ষিত বেকার ছেলে- মেয়েদের চাকুরী দিয়েছেন। আমরা চাই সকল বিপদে আপদে যে মানুষ অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসে , দেশ ও জাতির উন্নয়নে যারা বিশেষ ভূমিকা পালন করে আগামী জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যেন এমন কাউকেই মনোনয়ন দেন। যাতে আমরা সকলেই তার পক্ষ হয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করতে পারি।
Leave a Reply