এস. এম আকাশ, করিমপুর জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফরিদপুর সদর-১ আসনের গরীব অসহায় মানুষকে ঈদ উপহার ও ইফতার দিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এফবিসিসিআই এর পরিচালক ও বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযুদ্ধা বিষয়ক উপ-কমিটির সদস্য সিআইপি ড. যশোদা জীবন দেবনাথ।

শনিবার (৮ এপ্রিল) বিকাল ৩টায় ফরিদপুর সদর-৩ আসনের অন্তর্গত তার নীচ এলাকা চাঁদপুর ইউনিয়নে তিনি উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবিসহ ইফতার সামগ্রী নিজ হাতে বিতরণ করেন।
তিনি বলেন, ঈদ মানে আনন্দ। গরিব, অসহায় মানুষ নতুন জামা পরে হাসিমুখে ঈদ উদযাপন করবে এটাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাওয়া। তাই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ উপহার সামগ্রী সবার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।
এই আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা ফরিদপুর সদর- ১ আসনের গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্যোগ নিয়েছি।
ড. যশোদা জীবন দেবনাথ বলেন ,পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধা বিষয়ক কেন্দ্রীয় কমিটির সম্পাদক মৃনাল কান্তি দাস এমপি।
বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ। ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস।
জেলা আওয়ামীলীগের সহসভাপতি বাবু শ্যামল ব্যনার্জী। কোতোয়ালি থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী। চাঁদপুর ইউনিয়নের চেয়ারম্যান শামছুন্নাহারসহ আরো অনেকে।


Leave a Reply