1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে জাতীয়তাবাদী যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৮৩ বার পড়া হয়েছে

ফরিদপুরে জাতীয়তাবাদী যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

এস , এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, তারেক রহমানের সুস্বাস্থ্য ও কথিত স্বৈরশাসকের কবল থেকে মুক্তি কামনায় জাতীয়তাবাদী যুবদল ফরিদপুর বিভাগীয় কমিটির উদ্যোগে প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় সংগঠনের সহ সভাপতি (ফরিদপুর বিভাগ),

ও ফরিদপুর মহানগর শাখার সভাপতি বেনজীর আহমেদ তাবরীজের সভাপতিত্বে স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে এই প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভ্রাচ্যুয়ালী সংযুক্ত থেকে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে অন্যান্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ,

জাতীয়তাবাদী দল ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকু, সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহিরুল হক শাহাজাদা মিয়া,

ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ সৈয়দ মোদাররেস আলী ইসা,সদস্য সচিব কিবরিয়া স্বপন,মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম জঙ্গী, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তপন দে,

যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জব্বার খান, সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম তালুকদার, সহ সভাপতি মাহাবুবুল হাসান ভুইয়া পিংকু, সহ সভাপতি তরিকুল ইসলাম বনিসহ ফরিদপুর বিভাগের আওতাধীন জেলা যুবদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

প্রতিনিধি সভায় বক্তারা বর্তমান সরকারের নানামূখী সমালোচনা করে বলেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেই সময়ের আওয়ামী লীগ সরকার গণতন্ত্র ধ্বংস করে বাকশাল কায়েম করেছিল।

শহীদ জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তারেক জিয়া গণতন্ত্র উদ্ধারসহ দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় বিরামহীন ভাবে কাজ করছে।

উল্লেখ পূর্বক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিএনপি কতৃক ঘোষিত ১০ দফা দাবী আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

তারেক রহমান ভ্রাচ্যুয়ালী তার বক্তব্য বলেন, দেশের মানুষ অনেক কষ্টে আছে। সরকারের বিরুদ্ধে কথা বললেই তাকে ঘুম করা হয়। বর্তমান সরকার শুধু ভোট ডাকাতিই করে নাই তারা মানুষের বাকস্বাধীনতা হরন করেছে।

দেশ স্বাধীন হওয়ার পর আওয়ামী লীগ সরকারের দুর্নীতির কারনে দেশে দূর্ভিক্ষ হয়েছিল। তখন লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা যায়। আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির কারনে আজ ব্যাংকগুলি অর্থ শুন্য হয়ে পড়েছে।

সাম্প্রতিক জার্মান ভিওিক একটি চ্যানেলে প্রচারিত রিপোর্টে দেখা যায় সরকার প্রধানের নির্দেশ ছাড়া কোন ঘুম,খুন হয় না। ফরিদপুরের গণসমাবেশে সরকারের পেটুয়া বাহিনী বাধা দিলেও জনগণ সেই বাধাকে উপেক্ষা করে সমাবেশ সফল করেছিল।

তিনি এই সরকারের পতন না পর্যন্ত একজন নেতা কর্মীকে ও ঘরে ফিরে না যাওয়ার আহবান জানান। আগামী রমজানে নেতা কর্মীদের সাথে বাংলাদেশে ইফতার করার প্রত্যায় ব্যক্ত করেন।

,

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews