1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বোয়ালমারীতে আ. লীগ নেতার গ্যারেজ থেকে ৪টি চোরাই মোটরসাইকেল জব্দ

  • বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১০৮ বার পড়া হয়েছে

বোয়ালমারীতে আ. লীগ নেতার গ্যারেজ থেকে ৪টি চোরাই মোটরসাইকেল জব্দ

এস , এম আকাশ , ফরিদপুর জেলা প্রতিনিধি:

বোয়ালমারীতে আ.লীগ নেতার গ্যারেজ থেকে চারটি চোরাই মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গ্যারেজটির মালিক বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মফিজ মোল্যা।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা থেকে হারানো একটি মোটরসাইকেল খোঁজার সূত্র ধরে বোয়ালমারী উপজেলার ওই আওয়ামী লীগ নেতার গ্যারেজ থেকে গত শনিবার চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানিয়েছে বোয়ালমারী থানা পুলিশ।

বোয়ালমারী থানা পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা থেকে এক ব্যক্তির একটি মোটরসাইকেল হারিয়ে যায়।

ওই ব্যক্তি জানতে পারেন তার মোটরসাইকেলটি বোয়ালমারী উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের একটি গ্যারেজে রয়েছে। পরে তিনি বিষয়টি বোয়ালমারী থানা পুলিশকে জানালে পুলিশ ওই ব্যক্তির মোটরসাইকেলসহ চারটি চোরাই মোটরসাইকেল জব্দ করে।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা মফিজ মোল্লার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পিকুল মৃধা বলেন, ওই নেতার বিরুদ্ধে এর আগেও এই অভিযোগ ছিল।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওহাব বলেন, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

আওয়ামী লীগ নেতার বাড়িতে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা আরও পাঁচটি মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews