এস , এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:
পবিত্র মাহে রমজান উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মাসব্যাপী সেহরী ও ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখা ।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আব্দুর রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে সেহেরি বিতরণ করা হয় ।
এরই অংশ হিসেবে আজ প্রথম রমজান রাত তিনটা থেকে চারটা পর্যন্ত ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে সংগঠনের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানের নেতৃত্বে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় সেহরি বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের
সাধারণ সম্পাদক ফাইম আহমেদ, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান ,
সাধারণ সম্পাদক মীর শান্ত, সহ সভাপতি আশরাফী মধু,জাহিদুল ইসলাম মীম, সাংগঠনিক সম্পাদক অর্মিত বিশ্বাস অর্ক , দপ্তর সম্পাদক অর্ঘ চক্রবর্তী সহ জেলা ও শহর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

Leave a Reply