1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতিকে ঘৃণা করো, শিশুদের উদ্দেশ্যে কাদের

  • বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৭৯ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতিকে ঘৃণা করো, শিশুদের উদ্দেশ্যে কাদের

এস এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

বঙ্গবন্ধুকে ভালোবাসলে দুর্নীতিকে ঘৃণা করো, শিশুদের উদ্দেশ্যে এসব কথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো তবে দুর্নীতিকে ঘৃণা করো। তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো তাহলে সন্ত্রাসকে ঘৃণা করো। তোমরা যদি বঙ্গবন্ধুকে ভালোবাসো, তবে খাদ্যে ভেজালকে ঘৃণা করো ।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাতটি বিদেশি ভাষায় উপস্থাপন এবং ভাষণ উৎসবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই বাংলায় পাখিরা ডাকবে, ততদিন বঙ্গবন্ধুর মৃত্যু নেই। আজকের অনুষ্ঠানে আমাদের শিশুরা যে ভাবে বঙ্গবন্ধুর কথা বলে গেলো, আমি আজ সত্যি মুগ্ধ ।

তিনি বলেন , আমি আজ চলে যাব। কিন্তু এ স্মৃতি কোন দিন ভুলবনা। আমি ১৪ মাস ফরিদপুর কারাগারে জেল খেটেছিলাম, আর এখান থেকেই আমি ছাত্রলীগের সভাপতি হয়েছিলাম।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী। পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান।

জেলা আওয়ামীলীগ এর সভাপতি শামীম হক। সাধারণ সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ। ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস। ও ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা। এসময় জেলা আওয়ামীলীগসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews