ফরিদপুরের সালথা উপজেলায় বিস্কুটের লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকে কন্যাকে ধর্ষণ করা করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত তাজিবুল মাতুব্বর তাজু (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত তাজু উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া এলাকার মো. নান্নু মাতুব্বরের ছেলে। তাজিবুল বাখুন্ডা এলাকায় একটি জুট মিলে চাকরি করে।
গত ২১ মার্চ সন্ধ্যায় উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে । ২২ মার্চ রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত তাজুকে আটক করে পুলিশ ।

জানা যায়, নানা বাড়িতে থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে লেখাপড়া করতো ওই শিশু। ২১ মার্চ সন্ধ্যার দিকে শিশুটি খেলাধুলা সময় তাজু তাকে বিস্কুটের লোভ দেখিয়ে পাশের একটি বাড়ির ছাদে নিয়ে মুখে চেপে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাজু তাকে রেখে পালিয়ে যায়। শিশুটি বাড়িতে এসে তার নানিকে সব খুলে বললে বিষয়টি জানাজানি হয়।
পরে ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে সালিস মীমাংসা করার চেষ্টা করা হয়। কিন্তু শিশুটির অবস্থা খারাপ হওয়ায় তাকে ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ মার্চ রাতে নগরকান্দা এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়। আটককৃত তাজু পরদিন সকালে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, ঘটনার পর শিশুটির বাবা অভিযোগ করেছেন। আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশ তৎপর ছিলো। তারই আলোকে অভিযান চালিয়ে গতরাতে তাকে ফরিদপুর সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (বৃহস্পতিবার) সকালে অভিযুক্তকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply