এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:ফরিদপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে স্কুল ফিডিং এর আওতায় প্রায় ৬শতাধিক ছাত্র, ছাত্রীদেরকে নিরাপদ দই ও ডিম খাওয়ানো হয়েছে।
বুধবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার আইজউদ্দীন মাতুব্বরের ডাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র, ছাত্রীদের মাঝে এই নিরাপদ ডিম ও দধি খাওয়ানো হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আশিকুল হক। বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম।
সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। জেলা ভেটেরিনারি অফিসার ডাঃ এম.কে সাহা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান।
সঞ্চালনায়, সদর উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এস.এম মান্নান। এসময় প্রায় ৬ শতাধিক ছাত্র, ছাত্রীদেরকে গ্রীণ লাইফ এগ্রোঃ কর্তৃক নিরাপদ দই ও ডিম খাওয়ানো হয়।

Leave a Reply