1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে নৌকার মনোনয়ন ফেরত পেলেন বেলায়েত হোসেন

  • মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে

ফরিদপুরে নৌকার মনোনয়ন ফেরত পেলেন বেলায়েত হোসেন

এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি: স্থানীয় প্রতিহিংসার শিকার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েও তা নাটকীয়ভাবে হারিয়ে ফেলে অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করার

এক দিন পর সোমবার (২০ ফেব্রুয়ারী) দলীয় মনোনয়ন নৌকা প্রতীক ফেরত পেলেন তিনি। এর আগে বুধবার তিনি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত হোন। কিন্তু ঘোষণার চারদিন পরে হটাৎকরে পাল্টে যায় তার দলীয় মনোনয়ন। আওয়ামীলীগ নেতা বেলায়েত হোসেনকে বাদ দিয়ে নাটকীয়ভাবে মনোনয়ন দেওয়া হয় কানাইপুর ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলমকে। এতে মানুষের মধ্যে চরম সমালচনা সৃষ্টি।

গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গণভবনে আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মূলতবি সভার সিদ্ধান্ত অনুযায়ী কানাইপুর ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ফকির মোঃ বেলায়েত হোসেনের নাম ঘোষণা করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনার ৪দিন পর শনিবার বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সিল ও স্বাক্ষরিত এক পত্রে প্রার্থী পরিবর্তন সংক্রান্ত বিষয়টি জানা যায়। ঐ পত্রে মোঃ সাইফুল আলম’কে প্রার্থী ঘোষণা করা হয়।

জানা যায়, মোঃ সাইফুল আলম ২০২০ সাল পর্যন্ত কানাইপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ছিলেন। ঐ কমিটির সভাপতি ছিলেন জি.এম. ইউনুছ। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালচনা সৃষ্টি হয়। বিভিন্ন মানুষের প্রশ্ন উঠেছে, বিএনপি নেতা হয়ে কিভাবে তিনি আওয়ামীলীগের মনোনয়ন পেলেন?

এ বিষয়ে সাইফুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বিএনপি’র কমিটিতে ছিলেন বলে জানান। তবে, ২০২০ পর্যন্ত ছিলেন না বলে দাবি করেন। তিনি বলেন, আমি ২০১৪ সালে আওয়ামীলীগে যোগদান করেছি। বর্তমান আমি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি।

এ বিষয়ে ফকির মোঃ বেলায়েত হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছিলেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমি স্থানীয় রাজনীতির প্রতিহিংসার শিকার। সে জন্য মনোনয়ন হারিয়ে ফেলেছিলাম। আমি নির্দোষ, আদালত আমাকে অব্যাহতি দিয়েছে। যে কারনে আমি আবার মনোনয়ন ফেরত পেয়েছি। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, আমি সাধারন জনগনের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন দাখিল করেছিলাম। কারন, সাধারন জনগণ কষ্ট পেয়েছিলো। শুধুমাত্র তাদের জন্যই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews