1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ফরিদপুরে নৌকার মনোনয়ন পরিবর্তন স্বতন্ত্র প্রার্থী হলেন বেলায়েত হোসেন

  • সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩০ বার পড়া হয়েছে

ফরিদপুরে নৌকার মনোনয়ন পরিবর্তন
স্বতন্ত্র প্রার্থী হলেন বেলায়েত হোসেন

এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি: স্থানীয় প্রতিহিংসার শিকার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েও তা নাটকীয়ভাবে হারিয়ে ফেলে অবশেষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

১৯ ফেব্রুয়ারী রবিবার বিকাল ৩টায় সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা নূর আমিনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন। এর আগে বুধবার তিনি আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত হোন। কিন্তু ঘোষণার চারদিন পরে হটাৎকরে পাল্টে যায় তার দলীয় মনোনয়ন। এ নাটকীয়তায় বিএনপি নেতাকে নৌকার প্রার্থী করার অভিযোগ উঠেছে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) তারিখে বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত একপত্রে দেখা যায়, কানাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ সাইফুল আলম’কে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে। ঐ পত্র জেলা সদরের রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে। ঐ পত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খেলেও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ। তবে, রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা পর্যন্তও সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা ঐ পত্রটি পাননি বলে তিনি জানিয়েছেন।

গত বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে গণভবনে আওয়ামীলীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের মূলতবি সভার সিদ্ধান্ত অনুযায়ী কানাইপুর ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ফকির মোঃ বেলায়েত হোসেনের নাম ঘোষণা করা হয়। এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনার ৪দিন পর শনিবার বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার সিল ও স্বাক্ষরিত এক পত্রে প্রার্থী পরিবর্তন সংক্রান্ত বিষয়টি জানা যায়। ঐ পত্রে মোঃ সাইফুল আলম’কে প্রার্থী ঘোষণা করা হয়।

জানা যায়, বর্তমান আওয়ামীলীগের প্রার্থী মোঃ সাইফুল আলম ২০২০ সাল পর্যন্ত কানাইপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক ছিলেন। ঐ কমিটির সভাপতি ছিলেন জি.এম. ইউনুছ। এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়েছে।

বিভিন্ন মানুষের প্রশ্ন উঠেছে, বিএনপি নেতা হয়ে কিভাবে তিনি আওয়ামীলীগের মনোনয়ন পেলেন?
এ বিষয়ে সাইফুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বিএনপি’র কমিটিতে ছিলেন বলে জানান। তবে, ২০২০ পর্যন্ত ছিলেন না বলে দাবি করেন। তিনি বলেন,

আমি ২০১৪ সালে আওয়ামীলীগে যোগদান করেছি। বর্তমান আমি ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি। এদিকে এঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ফকির মোঃ বেলায়েত হোসেনের সমর্থকেরা। তারা বলেন, কোনো প্রকার নোটিশ ছাড়া টাকা দাখিলের শেষ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে পোস্ট দেওয়ার কারণ কি? এই মুহুর্তে কি সিদ্ধান্ত নিবে আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী ফকির মোঃ বেলায়েত হোসেন।

লিখিত পত্রে ১৮ তারিখ উল্লেখ করা হয়েছে, কিন্তু গতকাল রনকাইল উচ্চ বিদ্যালয়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে দলীয় নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামীম হকের বাসায় চেয়ারম্যান স্ব-শরীরে উপস্থিত হয়ে স্বাক্ষাত করেছেন সেখানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইশতিয়াক আরিফ। কিন্তু সেখান থেকেও কোনো কিছু জানাননি দলীয় নেতা-কর্মীগন এ বিষয়ে ফকির মোঃ বেলায়েত হোসেন বলেন,

মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা দিয়েছিলেন। আমি তার প্রতি কৃতজ্ঞতা জানাই। কিন্তু আমি স্থানীয় রাজনীতির প্রতিহিংসার শিকার, আমার বিরুদ্ধে অন্যায় করা হয়েছে। আমি নির্দোষ, আদালত আমাকে অব্যাহতি দিয়েছে। যে অপরাধের কারন দেখিয়ে আমার দলীয় প্রার্থীতা বাতিল করা হলো, একই অপরাধে অন্যরাও আছে।

তিনি আরো বলেন, তারপরও আমি সাধারন জনগনের অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নমিনেশন দাখিল করেছি। কারন, সাধারন জনগণ কষ্ট পেয়েছে। তাদের জন্যই আমি প্রার্থী হয়েছি। এ বিষয়ে সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ নুরুল আমিন বলেন, বিষয়টি নিয়ে আমরা এখনো কোনো চিঠি পাইনি। তবে, আজ বিকালের মধ্যে পেয়ে যাবো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews