এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউট (নগই) অফিসের দরজা আটকিয়ে জামালপুরের ব্যাম্বু বান্ডেলিংয়ের প্রকল্প পরিচালক (পিডি) আব্দুল্লাহ আল ইমরানের ওপর হামলাকারী দুই আসামিকে কারাগারে পাঠিয়েছে আদালতে। বৃহস্পতিবার ওই আসামিরা ফরিদপুরের বিজ্ঞ আদালতে জামিন চাইতে এলে আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে উক্ত মামলার ওই দুই আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এস.আই সিরাজুল ইসলাম। ওই দুই আসামি হলেন, ফরিদপুর শহরের হাড়কান্দি মহল্লার মৃত মোশারফ শেখের ছেলে মো. নিয়াজ শেখ ও হোসেন মুধার ছেলে কাজল মৃধা।
উল্লেখ্য: উক্ত দুই আসামি গত ২৭ নভেম্বর বেলা ১১ টার দিকে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউট (নগই) অফিসে প্রবেশ করে জামালপুরের ব্যাম্বু বান্ডেলিংয়ের প্রকল্প পরিচালকের কক্ষের দরজা আটকিয়ে পরিচালক উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুল্লাহ আল ইমরানকে কিল-ঘুসি মারতে থাকেন। ‘বাম্বু বান্ডেলিংয়ের টেন্ডার তাদের কেন দেওয়া হলো না’
বলতে বলতে তারা মারধর করেন। এ সময় সহকর্মীরা দরজা ধাক্কাধাক্কি করলে হামলাকারী দুই আসামি ছিটকিনি খুলে পালিয়ে যান। এ ব্যাপারে পরিচালক বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় আসামিদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ দাখিলের পর আসামিরা পলাতক থাকে।
এসময় আসামিদের আটক করার জন্য পুলিশ ও র্যাব যৌথ্য অভিযান চালায়। আসামিরা আটক এরাতে ঢাকা হাইকোর্টে গিয়ে অগ্রিম জামিন নিয়ে আসেন। হাইকোর্টের দেওয়া জামিন শেষে আসামিরা ফরিদপুরের বিজ্ঞ আদালতে পুনরায় জামিন চাইতে এলে আদালত আসামীদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply