এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি: পুলিশের সামান্য সহযোগিতায় হতদরিদ্র ভ্যানচালক ফিরে পাবে তার জমি এটনটাই আশা করছেন দুই জন প্রতিনিধি।
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের আটঘর গ্রামের ভ্যানচালক মোঃ দুলাল মোল্যা তার কষ্টের অর্জিত টাকায় কেনা জমিতে তিনি যেতে পারছেনা। ওই এলাকার আফজাল মোল্যা নামে এক ব্যাক্তি তার জমি অবৈধ ভাবে দখল করে রেখেছে বলে অভিযোগ করেন তিনি। খোজখবর নিয়ে জানাযায়,
আটঘর গ্রামের মৃত খালেক মোল্যার ২৭০২ নং দাগের ভিটার জমি মোট ২৬ শতক। এরমধ্যে খালেক মোল্যার ৪ ছেলে ৫ মেয়ে রয়েছে। ওয়ারিশ সূত্রে রেকর্ড হয়েছে প্রতি ছেলের নামে ৪শতক করে এবং মেয়েদের নামে ২শতক করে। খালেক মোল্যার মৃত্যুর পর উক্ত জমি ছেলে মেয়েরা মিলে আফজাল মোল্যা,
দুলাল মোল্যা ও জহুর মোল্যা এদের ৩জনের কাছে বিক্রি করেন। ২৬শতকের মধ্যে আফজাল মোল্যা খালেক মোল্যার ৩ ছেলের নিকট থেকে ৬শতক এবং দুই মেয়ের নিকট থেকে গোপনে ৩শতক মোট ৯শতক জমি ক্রয় করেন। দুলাল মোল্যা খালেক মোল্যার মেঝো ছেলের নিকট থেকে ৪শতক ও অন্য ৩ ছেলের নিকট থেকে ৬শতক এবং তিন মেয়ের নিটক থেকে ৪শতক মোট ১৪শতক জমি ক্রয় করেন। জহুর মোল্যা দুই মেয়ের নিকট থেকে ৩শতক ক্রয় করেন। এরমধ্যে আফজাল মোল্যা কিছু কুচক্রীমহলের কু-পরামর্শে পেশিশক্তি প্রয়োগ করে ৯শতকের পরিবর্তে সাড়ে ১৫ শতক জোরপূর্বক ভোগদখল করে রেখেছে।
আটঘর ওই ওয়ার্ডের মেম্বার আব্দুল লতিফ মোল্যা ও মহিলা সংরক্ষিত আসনের মেম্বার মোছাঃ রাজিয়া বেগম ঘটনার সত্যতা স্বীকারকরে জানান, আফজাল মোল্যা মৃত খালেক মোল্যার ৫সন্তানের নিকট থেকে মোট ৯শতক জমি ক্রয় করে সে সাড়ে ১৫ শতক দখল করে রেখেছে। এই বিষয়টি নিয়ে হতদরিদ্র ভ্যান চালক মো: দুলাল মোল্যা অনেক কস্টে আছে। তারা বলেন, নগরকান্দা সার্কেল স্যার ও সালথা থানার অফিসার ইনচার্জ স্যার দুজনই অত্যান্ত ভালো মনের মানুষ।
তারা আমাদের জানামতে কারো কাছথেকে ঘুষ নেন না এবং অন্যায়ের সাথে কোন আপোষ করেনানা সেজন্য অন্যায়কারীরা ও সন্ত্রাসীরা যতবড়ই হোকনা কেন এই দুই অফিসারকে তারা ভয় পায়। জনপ্রতিনিধিরা আরো বলেন, দাঙ্গাবাজ আফজাল মোল্যাসহ তার দুই কু-পরামর্শদাতা সবাই এই দুই পুলিশ অফিসারকে ভয় পায়। জনপ্রতিনিধিদের দাবি ওসি স্যার সামান্য সহযোগিতা করলেই এটার সমাধান হয়ে যাবে।
ভ্যানচালক দুলাল মোল্যা জানান, এ বিষয়ে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্ত আফজাল মোল্যা এই প্রতিবেদকের কাছে স্বীকার করেন মৃত খালেক মোল্যার ২৭০২ নং দাগের ভিটার জমি মোট ২৬ শতক। ছেলেরা পাবে ৪শতক করে এবং মেয়েরা পাবে ২শতক করে।
খালেক মোল্যার ৩ ছেলের নিকট থেকে সে ৬শতক এবং দুই মেয়ের নিকট থেকে ৮ শতক ক্রয় করেছেন। খালেক মোল্যার দুই মেয়ে ২৭০২ নং দাগের ভিটার মোট ৪শতক জমির মালিক হয়ে ৮শতক জমি কি ভাবে বিক্রি করলো এবং আপনি সবই জেনে শুনে কিভাবে ক্রয় করলেন এই বিষয়াট জানতে চাইলে আফজাল মোল্যা সঠিক কোন উত্তর দিতে পারেনি। নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল জানান, বিষয়টি আমি গুরুপ্ত সহকারে দেখতেছি।

Leave a Reply